বুধবার | ১১ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ভোটকেন্দ্রের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিশ্চিতে রাঙ্গামাটিতে পুলিশের ব্রিফিং Logo খুবির আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইংরেজি ডিসিপ্লিন  Logo সৈয়দ আবুল ওলা (রহ.) সৈয়দ সাহেব-এর ওফাত বার্ষিকী আজ Logo চাঁদপুরে জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ও প্রতিরোধে  অবহিতকরণ সভা Logo বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন Logo সারাদেশে ইইউ’র ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন Logo বীরগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo ডক্টর মনিরুজ্জামানকে নির্বাচিত করলে উন্নয়নের ছয়লাব হবে: হুমায়ুন কবির Logo গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা Logo খুলনা-৬ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা: কয়রায় এস এম মনিরুল হাসান বাপ্পির সমর্থনে বিশাল গণমিছিল

প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার পদত্যাগ দাবি করলেন কাদের সিদ্দিকী !

  • amzad khan
  • আপডেট সময় : ১০:৪১:৪৬ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০১৭
  • ৭৫২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার পদত্যাগ দাবি করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।

তিনি বলেন, নির্বাচন কমিশন কার্যালয়ে গতকাল বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে সংলাপে সিইসি যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাহার করতে হবে অন্যথায় তাকে পদত্যাগ করতে হবে। এসময় সিইসি নিরপেক্ষ নয় বলে মন্তব্য করেন কাদের সিদ্দিকী।

গতকাল সোমবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে কৃষক শ্রমিক জনতা লীগের সঙ্গে সিইসি সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপ থেকে বেরিয়ে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এর আগে, ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে গত রবিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ১৬ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সংলাপে বসে নির্বাচন কমিশন। এসময় বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সেনাশাসক জিয়াউর রহমানের হাতে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা লাভ করে বলে মন্তব্য করেন সিইসি কেএম নুরুল হুদা।

এই প্রসঙ্গে কাদের সিদ্দিকী আরও বলেন, আজকের সংলাপে কৃষক জনতা লীগের পক্ষ থেকে সিইসির ওই বক্তব্যের জবাব চাওয়া হয়েছিল। উত্তরে সিইসি বলেন, কোনো দলের সঙ্গে সংলাপের আগে সেই দলের ওয়েরসাইট পর্যবেক্ষণ করা হয়। এবং সংলাপের শুরুতে তা তাদের সামনে উপস্থাপন করা হয়। রবিবার বিএনপির সঙ্গে সংলাপে তাদের ওয়েব সাইট থেকে প্রাপ্ত তথ্যই উপস্থাপন করা হয়েছিল

যদিও সিইসি কেএম নুরুল হুদার এমন উত্তরে সন্তুষ্ট হতে পারেননি বলে সাংবাদিকদের জানান কাদের সিদ্দিকী। একই সঙ্গে ইসির সঙ্গে কৃষক শ্রমিক জনতা লীগ সংলাপ বয়কট করেছে বলেও জানিয়ে দেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভোটকেন্দ্রের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিশ্চিতে রাঙ্গামাটিতে পুলিশের ব্রিফিং

প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার পদত্যাগ দাবি করলেন কাদের সিদ্দিকী !

আপডেট সময় : ১০:৪১:৪৬ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০১৭