বুধবার | ১১ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ভোটকেন্দ্রের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিশ্চিতে রাঙ্গামাটিতে পুলিশের ব্রিফিং Logo খুবির আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইংরেজি ডিসিপ্লিন  Logo সৈয়দ আবুল ওলা (রহ.) সৈয়দ সাহেব-এর ওফাত বার্ষিকী আজ Logo চাঁদপুরে জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ও প্রতিরোধে  অবহিতকরণ সভা Logo বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন Logo সারাদেশে ইইউ’র ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন Logo বীরগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo ডক্টর মনিরুজ্জামানকে নির্বাচিত করলে উন্নয়নের ছয়লাব হবে: হুমায়ুন কবির Logo গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা Logo খুলনা-৬ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা: কয়রায় এস এম মনিরুল হাসান বাপ্পির সমর্থনে বিশাল গণমিছিল

ঝালকাঠি সদরের বিনয়কাঠি ইউনিয়নের বেড়ি বাঁধে রাস্তার বেহাল দশা জনদূর্ভোগ চরমে

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৯:৪১:০৮ অপরাহ্ণ, সোমবার, ১৬ অক্টোবর ২০১৭
  • ৭৫৭ বার পড়া হয়েছে

রিপোর্ট : ইমাম বিমান: ঝালকাঠি সদরের সীমান্তবর্তী ২নং বিনিয়কাঠি ইউনিয়নের কল্যাণকাঠী-ভায়া আবাসন-সঞ্জয়পুর হয়ে গগণ বাজার হয়ে মুড়াসাতা সরকারী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত বেড়ীবাঁধ রাস্তাটির বেহাল দশার কারনে জনদূর্ভোগ চরমে। ঝালকাঠি  বরিশাল সীমান্তবর্তী বিনয়কাঠি ইউনিয়নের কল্যাণকাঠী-ভায়া আবাসন-সঞ্জয়পুর থেকে গগণ বাজার হয়ে মুড়াসাতা সরকারী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত আনুমানিক ২০ কিলোমিটার বেড়ীবাঁধ মাটির রাস্তাটির বেহাল দশার কারনে জনদূর্ভোগ চরম আকার ধারন করেছে। এই রাস্তাটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ জীবিকার টানে বরিশালসহ ঝালকাঠি শহরের চলাচল করে থাকে। রাস্তায় চলাচলকারীদের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগামী শিক্ষার্থীদের বেশী দূর্ভোগ পোহাতে হয় কারন একটু বৃষ্টি হলেই হাঁটু পর্যন্ত কাঁদা হয়, এ সময় হাটু কাঁদাপানিতে সয়লাব হয় তখন ঘটে ছোট বড় দূর্ঘটনা এমনকি রাস্তা থেকে বিদ্যালয়গামী কোমলমতী শিশুরা আছাড় খেয়ে অাহত হচ্ছে,  তাদের সাথে থাকা বই-পুস্তক জামাকাপড় ভিজে একাকার হয়ে যায়। তবে নারীদের কষ্ট হয় বেশী বিশেষ করে গর্ভবতী নারীদের চিকিৎসা কেন্দ্রে নিতে হলে অভিভাবকদের কষ্টের আর শেষ থাকে না কারন রাস্তার বেহাল দশার জন্য কোন গাড়ী ঢুকতে পারে না। এই এলাকাটি কৃষি নির্ভর হওয়ায় গরীব কৃষকরা ফসলাদি নিয়ে হাট বাজারে যেতে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। পাশাপাশি গ্রাম গুলোর মধ্য দিয়ে বয়ে যাওয়া ছোট্র ছোট্র খাল গুলো প্রায় বিলুপ্তির পথে তাই কৃষকেরা তাদের ফসল সঠিক সময় বাজারজাত করতে  পারে না ফলে তাদের ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। শুধু তাই নয় এটি জেলার সীমান্তবর্তী ইউনিয়নের বেড়ীবাঁধ রাস্তা ও দুইটি জেলার সীমান্ত হওয়ায় এখানে মাদক ব্যাসায়ীরা নির্ভয়ে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে শুধু তাই নয় মাদক অভিযানে রাস্তার বেহাল অবস্থা থাকায় সঠিক ভাবে মাদক অভিযান সম্ভব হচ্ছে না।  চুরি ডাকাতির সংবাদ পেলে রাস্তার বেহাল অবস্থা থাকায় বেড়ীবাঁধ সংলগ্ন এলাকায় প্রশাসন অাসতে ব্যাপক সমস্যার সম্মুখিন হচ্ছে। বেড়ীবাঁধ রাস্তায় চলাচলকারি ও স্থানীয় বাসিন্দা মোঃ মোস্তাফা তালুকদার, মোঃ জাহঙ্গীর তালুকদার ও মোঃ জামান তালুকদার সাংবাদিকদের দুঃখ প্রকাশ করে বলেন, প্রতি বছরই রাস্তা সংস্কারের নামে রাস্তার দুই পাশ থেকে কিছু মাটি কেটে ছেটে রাস্তার উপর দিয়ে থাকে একটু বৃষ্টি হলেই তা চলাচলের অনুপযোগী হয়ে পরে এবং মাটি ধুয়ে পাশে পড়ে যায় এর চেয়ে যদি ইট বিছিয়ে দিতো তাহলে জনগনের উপকারে আসতো  রাস্তাটি পাকা না থাকার কারনে তাদের চলাচলে বেশ কষ্ট হচ্ছে তাই এ ব্যাপারে অত্র এলাকার জনগন স্থানীয় এমপি মাননীয় শিল্পমন্ত্রী’র হস্তক্ষেপ কামনা করেন। রাস্তা সম্পর্কে স্থানীয় ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোঃ সাইফুল ইসলাম খান জানান, এই রাস্তাটি অতিগুরুত্বপূর্ন তাই জরুরী ভিত্তিতে এই রাস্তাটি কাপেটিং হওয়া প্রয়োজন ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভোটকেন্দ্রের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিশ্চিতে রাঙ্গামাটিতে পুলিশের ব্রিফিং

ঝালকাঠি সদরের বিনয়কাঠি ইউনিয়নের বেড়ি বাঁধে রাস্তার বেহাল দশা জনদূর্ভোগ চরমে

আপডেট সময় : ০৯:৪১:০৮ অপরাহ্ণ, সোমবার, ১৬ অক্টোবর ২০১৭