বৃহস্পতিবার | ১২ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo সাতক্ষীরার ৪টি সংসদীয় আসনে বিএনপির ২ বিদ্রোহী প্রার্থীসহ ২৯ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল Logo ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রায় অর্ধকোটি টাকাসহ আটক Logo ভোটকেন্দ্রের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিশ্চিতে রাঙ্গামাটিতে পুলিশের ব্রিফিং Logo খুবির আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইংরেজি ডিসিপ্লিন  Logo সৈয়দ আবুল ওলা (রহ.) সৈয়দ সাহেব-এর ওফাত বার্ষিকী আজ Logo চাঁদপুরে জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ও প্রতিরোধে  অবহিতকরণ সভা Logo বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন Logo সারাদেশে ইইউ’র ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন Logo বীরগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo ডক্টর মনিরুজ্জামানকে নির্বাচিত করলে উন্নয়নের ছয়লাব হবে: হুমায়ুন কবির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২

লামায় স্বামীর সন্ধানে এক নারীর অনশন

  • Nil Kontho
  • আপডেট সময় : ১০:২৪:৪৬ অপরাহ্ণ, শনিবার, ১৪ অক্টোবর ২০১৭
  • ৭৬৯ বার পড়া হয়েছে

মো.ফরিদ উদ্দিন, লামা : ০১৮৫৮২৭৯৭৬৩/০১৫৫৭৭৮২৯৫৮.
লামায় স্বামীর সন্ধান পাওয়ার দাবী নিয়ে এক নারী দিনভর অনশন ও অবস্থান করছেন স্বামীর পিত্রালয়ে। বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়েছেন একটি হিন্দু পরিবার ও প্রতিবেশিরা। লামা পৌরসভার ১নং ওয়ার্ড চাম্পাতলী গ্রামে স্বপন কুমার দাসের ঘরের বারান্দায় শনিবার সকাল ৯টা থেকে মনিকা নামের এক নারী স্বামীর ঠিকানা জানতে অবস্থান-অনশন করেছেন। এক চরম বিভ্রান্তিকর এ ঘটনায় বাড়ির মালিক স্বপন কুমার দাস অসুস্থ্য হয়ে পড়ে। বিষয়টিকে কেন্দ্র করে এলাকায় নানা মুখি সমস্যা সৃষ্টি হচ্ছে।

ঢাকা সাভারের বাসিন্দা মনিকা বিগত ক’বছর আগে বাবা মা’র সাথে কক্সবাজার বেড়াতে আসে। সেখানে পরিচয় হয় মিশু দাসের সাথে। পরিচয় থেকে প্রেম, অতপর বিয়ের বন্ধনে আবদ্ধ হয় তারা দু’জনে। মিশু দাস, পিতা স্বপন কুমার দাস, ১নং ওয়ার্ড, লামা পৌরসভা। স্বপন কুমার দাস লামা কৃষি সম্প্রসারন কর্মকর্তা। বর্তমানে এলপিআর-এ আছেন।

মিশু ও মনিকার গত ১৪ মে/২০১৫ চট্টগ্রাম জজ কোর্টে নোটারী পাবলিক হলফনামা মুলে বিয়ে হয়। ৮ জুলাই/২০১৫ তারিখে রাঙ্গামাটি তবলছড়ি উপজেলায় নিকাহ রেজিষ্টার কার্যালয়ে এক লাখ টাকা দেনমোহর ধার্য্য করে নিকাহনামা রেজিষ্ট্রি সম্পন্ন হয়।
এ বিয়েতে বর-কণের দু’পরিবারই নারাজ ছিলেন। মিশুর বড় ভাই বিশ্বজিত নোটারী পাবলিক করার সময় উপস্থিত ছিলেন। বিশ্বজিত ভবিষ্যতের কথা ভেবে চট্টগ্রাম কোর্টে একটি জিডি করে রেখেছিলেন বলে জানাযায়।
এদিকে মিশু দাস গত ৬ জুলাই/২০১৫ তারিখে চট্টগ্রাম জজ কোর্টে নোটারী পাবলিক হলফনামা মুলে ধর্মান্তরিত হয়ে ‘মো: আরাফাত রহমান মিশু’ নাম করণ করে ইসলাম ধর্ম গ্রহন করেন।
তারা চট্টগ্রাম জোরারগঞ্জ-এ বাসা ভাড়া করে থাকতো। গত ৯ অক্টোবর সকাল ৭টায় মনিকার স্বামী মিশু অফিসিয়াল কাজে কক্সবাজার যাওয়ার কথা বলে বের হয়ে যায়। এর পর থেকে তার মোবাইল ফোন বন্ধ। ওইদিন মিশুর মোবাইল থেকে মনিকার ছোট ভাইয়ের মোবাইলে একটি ম্যাসেজ যায়; তাতে লেখা রয়েছে ‘তোমরা তোমাদের বোনকে নিয়ে যাও আমিও চলে গেলাম’।

মনিকা স্বামীর কোন খোঁজ না পেয়ে অবশেষে ১০ অক্টোবর চট্টগ্রাম জোরারগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরী করে-নং ৪০৮। পরদিন বুধবার মিশুর বাবা মায়ের বাড়িতে লামায় এসে হাজির হন। মিশুর পরিবার মনিকাকে ঘরে প্রবেশ করতে দেয়নি। এদিন সন্ধায় মনিকা লামা থেকে চলে যায়। ১৪ অক্টোবর সে আবারো লামা এসে মিশুর বাবা মায়ের ঘরের বারান্দায় অবস্থান নেয়। তার বিশ্বাস মিশুর পরিবার মিশুর সন্ধান দিতে পারবে। যতক্ষণ মিশুর ঠিকানা বা সন্ধান দিবেনা, ততক্ষণ সে মিশুর বাবার ঘরের বারান্দায় বসে থাকবে বলে মরণপন প্রতিজ্ঞা করেছে মর্মে সাংবাদিকদের জানান। মনিকার বাবা মায়ের সাথে যোগাযোগ করা যায়নি। বিষয়টি নিয়ে লামা চাম্পাতলী গ্রামে স্বপন কুমার দাসের প্রতিবেশিরাও দুর্চিন্তায় পড়েছেন।
এদিকে বিকেল সাড়ে চারটার দিকে পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিল মো: ফরিদ মিয়ার মধ্যস্থতায় মনিকা অনশন ভাঙ্গেন। ওয়ার্ড কাউন্সিলর ফরিদ মিয়া জানান, প্রায় শতাধিক ভীতগ্রস্থ গ্রামবাসীর অনুরোধে মনিকাকে প্রাথমিক বিচারের আশ্বাস দিয়ে পৌর বিচার কার্যালয়ে নিয়ে আসা হয়।

এর আগে সকাল ৯টায় মনিকা লামায় আসলে স্থানীয় সাংবাদিক লামা প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক মো: ফরিদ উদ্দিননের নিকট; মনিকার তাঁর দু:খের বর্নণা দিচ্ছিল। ওই সময় পৌর যুবলীগ সেক্রেটারী রাজিব রক্ষিত দাস মনিকাকে নাজেহাল করার চেষ্টা করে গায়ে ধাক্কা দিয়ে বের করে দিতে চায়। তাৎক্ষণিক এ ঘটনার প্রতিবাদ করায় সাংবাদিক জিটিভি প্রতিনিধি ফরিদ উদ্দিনের সাথে অকথ্য ভাষা ব্যাবহার করে। ঘটনায় দু:খ প্রকাশ করে সাংবাদিকদের কাছে মাপ চেয়ে তাৎক্ষণিক বিষয়টি সমাধা করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার ৪টি সংসদীয় আসনে বিএনপির ২ বিদ্রোহী প্রার্থীসহ ২৯ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

লামায় স্বামীর সন্ধানে এক নারীর অনশন

আপডেট সময় : ১০:২৪:৪৬ অপরাহ্ণ, শনিবার, ১৪ অক্টোবর ২০১৭