বুধবার | ১১ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রায় অর্ধকোটি টাকাসহ আটক Logo ভোটকেন্দ্রের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিশ্চিতে রাঙ্গামাটিতে পুলিশের ব্রিফিং Logo খুবির আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইংরেজি ডিসিপ্লিন  Logo সৈয়দ আবুল ওলা (রহ.) সৈয়দ সাহেব-এর ওফাত বার্ষিকী আজ Logo চাঁদপুরে জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ও প্রতিরোধে  অবহিতকরণ সভা Logo বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন Logo সারাদেশে ইইউ’র ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন Logo বীরগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo ডক্টর মনিরুজ্জামানকে নির্বাচিত করলে উন্নয়নের ছয়লাব হবে: হুমায়ুন কবির Logo গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা

স্থলবন্দর এমপ্লয়িজ ইউনিয়নের নির্বাচন ২২ অক্টোবর

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৪:৪৩:৫৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০১৭
  • ৭৬২ বার পড়া হয়েছে

এবিএস রনি,শার্শা (যশোর) প্র‌তি‌নি‌ধি : আগামী ২২ অক্টোবর একযোগে দেশের ২৩ টি স্থলবন্দরে বাংলাদেশ স্থলবন্দর এমপ্লয়িজ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।
বুধবার বিকেলে বেনাপোল বন্দরের প্রশাসনিক ভবনে প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র বিতরণ হয়।
মনোনয়নপত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় সকল প্রার্থী। এ সময় প্রার্থী ও ভোটারদের উপস্থিতিতে উৎসবমু্খর পরিবেশ তৈরি হয়।
বন্দরের ট্রাফিক পরিদর্শক মনির হোসেন জানান, ভোট প্রয়োগের মাধ্যমে আমরা আমাদের যোগ্য প্রার্থীকে বেছে নেব। এতে কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ে সংগঠন শক্তিশালী হবে।
বন্দর সূত্রে জানা যায়, ২০১০ সাল থেকে বাংলাদেশ স্থলবন্দর এমপ্লয়িজ ইউনিয়নের যাত্রা শুরু। দুই বছর পর পর এখানে ভোট অনুষ্ঠিত হয়। দেশের ২৩টি স্থলবন্দরে কর্মরত ১৭৮ জন কর্মচারী নির্বাচনে ভোট প্রয়োগ করবেন। প্রতি প্যানেলে কার্যকরী সদস্যের সংখ্যা থাকবে ৯ জন। আগামী ২২ অক্টোবর সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সবকটি বন্দরের ভোটকেন্দ্রে ভোটাররা ভোট প্রদান করবেন। পরে এসব ভোট গণনা শেষে জয়-পরাজয়ের হিসাব হবে।
নির্বাচন কমিশনার ও বেনাপোল স্থলবন্দরের ট্রাফিক পরিদর্শক শফিকুল ইসলাম জানান, নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য সকল কার্যক্রম তারা ইতিমধ্যে শুরু করেছেন। আশা করছেন প্রতিবারের মত এবারও তারা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রায় অর্ধকোটি টাকাসহ আটক

স্থলবন্দর এমপ্লয়িজ ইউনিয়নের নির্বাচন ২২ অক্টোবর

আপডেট সময় : ০৪:৪৩:৫৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০১৭