বুধবার | ১১ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রায় অর্ধকোটি টাকাসহ আটক Logo ভোটকেন্দ্রের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিশ্চিতে রাঙ্গামাটিতে পুলিশের ব্রিফিং Logo খুবির আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইংরেজি ডিসিপ্লিন  Logo সৈয়দ আবুল ওলা (রহ.) সৈয়দ সাহেব-এর ওফাত বার্ষিকী আজ Logo চাঁদপুরে জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ও প্রতিরোধে  অবহিতকরণ সভা Logo বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন Logo সারাদেশে ইইউ’র ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন Logo বীরগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo ডক্টর মনিরুজ্জামানকে নির্বাচিত করলে উন্নয়নের ছয়লাব হবে: হুমায়ুন কবির Logo গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা

আপনি দেশ ত্যাগ করবেন না,সারা দেশের মানুষ আপনার সঙ্গে আছে: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:৩০:০০ অপরাহ্ণ, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০১৭
  • ৭৬৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার উদ্দেশে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, আপনি দেশত্যাগ করবেন না। সারা দেশের মানুষ আপনার সঙ্গে আছে।
আপনি যেখানেই থাকুন না কেন, আপনি বাংলাদেশের প্রধান বিচারপতি। ইনশাআল্লাহ আমরা আন্দোলনের মাধ্যমে আপনাকে স্বপদে বহাল করব।

গতকাল সোমবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে মানববন্ধন ও বিক্ষোভ শেষে এক বক্তব্যে এ কথা বলেন তিনি।

এদিন আজ মঙ্গলবার সারা দেশে জেলা আইনজীবী সমিতির সামনে বেলা ১টা থেকে ২টা পর্যন্ত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি।

সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের আহ্বান জানিয়ে অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, আপনারা প্রধান বিচারপতির কাছ থেকে বক্তব্য জানার চেষ্টা করুন। জাতি জানতে চায় প্রধান বিচারপতি স্বেচ্ছায় ছুটিতে গেছেন কিনা।

এ সময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন খোকন তার বক্তব্যে বলেন, রবিবার দিনভর ওনার (প্রধান বিচারপতি) বাসভবনে জিও লেটারে সই দেয়ার জন্য চাপ প্রয়োগ করা হয়েছে। কিন্তু তিনি সই করেননি। তিনি বিদেশে যেতে চান না। তার ওপর জবরদস্তি করা হচ্ছে।

প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আরও বলেন, আপনি তাদের (সরকার) কাছে নতিস্বীকার করবেন না। তিনি বলেন, সরকারপ্রধান বিচারপতিকে চাপ প্রয়োগ করে স্বাধীন বিচারব্যবস্থাকে শেষ করে দিয়েছে। কারণ তিনি (প্রধান বিচারপতি) ষোড়শ সংশোধনীর রায়ে দেশের চিত্র তুলে ধরেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রায় অর্ধকোটি টাকাসহ আটক

আপনি দেশ ত্যাগ করবেন না,সারা দেশের মানুষ আপনার সঙ্গে আছে: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

আপডেট সময় : ০৫:৩০:০০ অপরাহ্ণ, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০১৭