বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

এনবিআরে ৭ সেরা কমিশনার নির্বাচিত !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:৫৪:৩৪ অপরাহ্ণ, রবিবার, ১ অক্টোবর ২০১৭
  • ৮২৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজস্ব লক্ষ‌্যমাত্রা অর্জন করায় আগস্ট মাসের সাত কমিশনারকে কমিশনার অব দ‌্য মানথ ঘোষণা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

গত বৃহস্পতিবার আয়কর ও কাস্টমস-ভ্যাট বিভাগের ২০১৭-১৮ অর্থবছরের রাজস্ব সংগ্রহ লক্ষ্যমাত্রা অর্জনের কর্মকৌশল এবং আগস্ট মাস পর্যন্ত সময়ের রাজস্ব সংগ্রহ সংক্রান্ত অগ্রগতি ও পর্যালোচনা বিষয়ক মাসিক রাজস্ব সম্মেলনে সেরা কমিশনারদের নাম ঘোষণা করা হয়। এনবিআরের সিনিয়র তথ‌্য কর্মকর্তা সৈয়দ এ মু’মেন এসব তথ‌্য জানিয়েছেন।

নির্বাচিত কমিশনারের মধ‌্যে তিন জন আয়কর, তিনজন ভ‌্যাট বিভাগের এবং একজন কাস্টমস হাউজের কমিশনার।

নির্বাচিত কমিশনাররা হলেন-সিলেট কর অঞ্চলের কর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদ, ঢাকা কর অঞ্চল-১০ এর কর কমিশনার অপূর্ব কান্তি দাস এবং কর অঞ্চল-২ এর কমিশনার মো. মেফতাহ উদ্দিন খান।

ভ্যাট কমিশনাররা হলেন-ঢাকা এলটিইউ (ভ্যাট) এর কমিশনার মো. মতিউর রহমান, রাজশাহী ভ‌্যাট কমিশনারেটের কমিশনার মো. মোয়াজ্জেম হোসেন ও ঢাকা (পশ্চিম) ভ‌্যাট কমিশনারেটের ড. মো. সহিদুল ইসলাম।

এ ছাড়া চট্টগ্রাম হাউজের কমিশনার এ এফ এম আব্দুল্লাহ খানকে কমিশনার অব দ্য মানথ ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান সভাপতিত্ব করেন। সভায় আয়কর ও কাস্টমস বিভাগের সদস্য, জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাসহ মাঠ পর্যায়ের আয়কর বিভাগের সংশ্লিষ্ট কমিশনাররা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নজিবুর রহমান বলেন, চলতি অর্থবছরে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে পরিচালিত কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণপূর্বক অংশীজনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে রাজস্ব সংগ্রহের ধারাবাহিকতা এবং গতিশীলতা বজায় রাখতে হবে। রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে সকলকে এক সাথে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে উন্নয়নের আবহ পৌঁছে গেছে। মানুষের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার অগ্রগতি সাধিত হচ্ছে। পাশাপাশি দুর্বার গতিতে উন্নয়ন হচ্ছে। দেশের মেগা প্রকল্পগুলো বার্তা দেয়, আমরা ক্রমশ উন্নতির দিকে ধাবিত হচ্ছি। আমরা উন্নয়নের অক্সিজেন ‘রাজস্ব’ সরবরাহ করছি। এ অনুভব হৃদয়ে, মননে ও কাজে ধারণ করে উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ অধিক্ষেত্রে আমাদেরকে এগিয়ে যেতে হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

এনবিআরে ৭ সেরা কমিশনার নির্বাচিত !

আপডেট সময় : ০১:৫৪:৩৪ অপরাহ্ণ, রবিবার, ১ অক্টোবর ২০১৭