বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

কর সেবায় কর অঞ্চল-৬ এর আয়কর ক‌্যাম্প !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:১৮:১৫ অপরাহ্ণ, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০১৭
  • ৮০৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ইলেকট্রনিক করদাতা সনাক্তকরণ নম্বর (ই-টিআইএন) রেজিষ্ট্রেশন বা রি-রেজিষ্ট্রেশন, আয়কর রিটার্ন ও আয়কর বিষয়ে পরামর্শসহ নানা সেবায় আয়কর ক‌্যাম্প আয়োজন করে কর অঞ্চল-৬।

গত সোমবার নিউমার্কেট ও এলিফ্যান্ট রোড এলাকার করদাতাদের জন্য আয়কর ক্যাম্প খোলে কর অঞ্চল-৬। দিনব্যাপী ওই আয়োজনে ৫ লাখ ৫০ হাজার টাকার রাজস্ব আদায় হয়। এ ছাড়া আয়কর ক‌্যাম্পে মোট ৯১জন করদাতা আয়কর রিটার্ন দাখিল, ৩২জন করদাতা ই-টিআইএন গ্রহণ এবং ৪৯৬ জন করদাতা আয়কর রিটার্ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সেবা গ্রহণ করেন।

এনবিআর সিনিয়র তথ‌্য কর্মকর্তা সৈয়দ এ মু’মেন এসব তথ‌্য জানিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অনুষ্ঠানটি উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসাবে এনবিআর সদস্য (কর জরিপ ও পরিদর্শন) জিয়া উদ্দিন মাহমুদ, ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সভাপতি তৌফিক এহসান এবং ঢাকা নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহিন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জসিম উদ্দিন আহমেদ এবং আশরাফ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব কর কমিশনার (কর অঞ্চল-৬) এ কে বোরহান উদ্দিন।

ক্যাম্পে সম্মানিত করদাতাদের সরব উপস্থিতি ছিল। ই-টিআইএন রেজিষ্ট্রেশন বা রি-রেজিষ্ট্রেশন, আয়কর রিটার্ন গ্রহণ, আয়কর বিষয়ে পরামর্শ গ্রহণ এবং আয়কর সনদপত্র গ্রহণসহ অন্যান্য সেবা গ্রহণ করে করদাতারা সন্তুষ্টি প্রকাশ করে বলে এনবিআর জানায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

কর সেবায় কর অঞ্চল-৬ এর আয়কর ক‌্যাম্প !

আপডেট সময় : ১২:১৮:১৫ অপরাহ্ণ, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০১৭