রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় ব্র্যাক-এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ভাষা নিয়ে ভাসাভাসা কথা: ভাষা দিবস ও রাজনীতির ভাষা ড. মাহরুফ চৌধুরী Logo চাঁদপুর রোটারি ক্লাব ও ঢাকা সেন্ট্রালের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রমাদান উপহার বিতরণ Logo গাইবান্ধার সাদুল্যাপুরে  গণপিটুনিতে নিহত ২ Logo রমজানের প্রথম দিনে এতিমদের নিয়ে অ্যাড সেলিম আকবরের  ইফতার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

প্রকৃতি প্রেমীদের কাছে ভয়ঙ্কর সুন্দর যে স্থান!

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:০৩:১১ অপরাহ্ণ, বুধবার, ১১ জানুয়ারি ২০১৭
  • ৮৫২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ভয়ঙ্কর অথচ সুন্দর। চুম্বকের মতো আকর্ষণ এর। যার টানে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন প্রকৃতি প্রেমীরা। একবার নয় বারবার, দেখলেও আশা মেটে না। তর্কসাপেক্ষভাবে ভারতের অন্যতম ভয়ঙ্কর দর্শনীয় স্থান হয়ে উঠেছে কর্নাটকের আভালাবেট্টা দূর্গ।

যা দেখবেন – এককালে দূর্গম পাহাড়ি এলাকা হলেও চিকাবল্লাপুর বনবিভাগের দাক্ষিণ্যে ‘বাইকার্স’দের স্বর্গ হয়ে উঠেছে দাক্ষিণাত্যের এই দূর্গের পথ। বিশেষ করে বর্ষাকালে, দুই পাশে সবুজ প্রান্তরকে পিছনে ফেলে যখন দুর্নিবার গতিতে এগিয়ে চলেন বাইক আরোহীরা। পাহাড়ে ওঠার জন্য পাথরের সিড়ি রয়েছে। যা দিয়ে উঠতেই দেখা মিলবে লক্ষ্মী-নরসিংহ মন্দিরের। যেখানে প্রায়ই পূজা-বন্দনা করতে আসেন স্থানীয়রা। পাহাড়ের ভেতরেই লুকিয়ে রয়েছে আন্নাম্মাদোনাহা জলাধার। সৌন্দর্য ও নির্মলতার অনবদ্য মিশেল এটি। এলাকাবাসীদের বিশ্বাস, সন্তানসুখ থেকে যারা বঞ্চিত, সেই সমস্ত স্ত্রীরা এই জলাধারে গোসল করে পূজা-অর্চনা করলে সন্তান লাভ করেন। তবে দূর্গের সবচেয়ে বড় আকর্ষণ জলাধারের পাশের একটি ঝুলন্ত পাথরের চাঁই। যার উপরে গিয়ে দাঁড়াতে অতি বড় সাহসীরও বুক কেঁপে উঠতে বাধ্য। অবশ্য উপর থেকে গ্রাম ও বনভূমির যে সৌন্দর্যের দেখা মেলে, তার জন্য এইটুকু রিস্ক নিতেই পারেন।

যেভাবে যাবেন – বেঙ্গালুরু থেকে বেল্লারি রোড ধরে যেতে হবে চিকবল্লাপুর। সেখান থেকে মান্ডিকাল। মান্ডিকাল থেকে ১১ কিলোমিটার দূরে অবস্থিত আভালাবেট্টা দূর্গ। সাধারণত বাইক নিয়েই এই স্থানে যেতে পছন্দ করেন পর্যটকেরা।

কোথায় থাকবেন – সাধারণত একবেলার জন্যই যান এখানে পর্যটকরা। তবে থাকতে চাইলে একমাত্র আশ্রয়স্থল বনবিভাগের বাংলো। আর খাবার অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রকৃতি প্রেমীদের কাছে ভয়ঙ্কর সুন্দর যে স্থান!

আপডেট সময় : ০৭:০৩:১১ অপরাহ্ণ, বুধবার, ১১ জানুয়ারি ২০১৭