মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ও প্রতিরোধে  অবহিতকরণ সভা Logo বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন Logo সারাদেশে ইইউ’র ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন Logo বীরগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo ডক্টর মনিরুজ্জামানকে নির্বাচিত করলে উন্নয়নের ছয়লাব হবে: হুমায়ুন কবির Logo গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা Logo খুলনা-৬ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা: কয়রায় এস এম মনিরুল হাসান বাপ্পির সমর্থনে বিশাল গণমিছিল Logo নির্বাচনের শেষ দিনে চাঁদপুরে ব্যাপক গণসংযোগ চরাঞ্চলবাসীর জীবনমান উন্নয়ন ও নিরাপদ চাঁদপুর গড়তে মোমবাতি মার্কায় ভোট দিন Logo পুরানবাজার ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo খুবিতে হিট এটিএফ সাব-প্রজেক্ট প্রপোজাল রাইটিং শীর্ষক কর্মশালা

লামা-আলীকদম ফাঁসিয়াখালী সড়কের বেহাল অবস্থা

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৮:১৭:২৩ অপরাহ্ণ, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০১৭
  • ৭৫৯ বার পড়া হয়েছে

লামা প্রতিনিধি : লামা আলীকদম ফাঁসিয়াখালী সড়কের লাইনঝিরিতে ক্রস ড্রেনের দু’টি হোল মরণফাঁদে পরিণত হয়েছে। ৪৪ কি: মি: সড়ক সংস্কার বিহীন রয়েছে কয়েক বছর ধরে। অতিরিক্ত মাল পরিবহনের ফলে কুমারি ও ইয়াংছা ভেইলি ব্রিজ দু’টির ঝুঁকিপূর্ন অবস্থা বিরাজ করছে।
সড়ক ও জনপদ বিভাগের লামা লাইনঝিরি অফিসের দুইশ্ মিটারের মধ্যে এই ঝুঁকিপূর্ন ক্রস ড্রেনের পয়েন্ট দু’টি কর্তৃপক্ষের নজর এড়িয়ে বিগত সাড়ে তিন দশক ধরে মুক্ত রয়েছে। পথচারি শাহাজান, আ: রহিম, নুরুচ্ছপা, মো: বাবুল, রহমত উল্লাহ, মো: খোকনসহ আরো অনেকে জানান, ছোট বেলা থেকে তাঁরা এই হোল দু’টি উম্মুক্ত থাকতে দেখেন। হোল দুটির মুখে কোন ধরণের ঢাকনা না থাকায় যে কোন সময় মটর সাইকেল, পথচারি ও গরু-ছাগল পড়ে মারাত্মক দুর্ঘটনাসহ প্রাণ নাশের সম্ভাবনার কথা জানান, তাঁরা।
৮০’র দশকে বাংলাদেশ সেনাবাহিনী ১৭ ইসিবি লামা-আলীকদম-ফাঁসিয়াখালী ৪৪ কি:মি: সড়কের কাজ সম্পন্ন করে সড়ক ও জনপদ বিভাগের নিকট ন্যস্ত করেন। সড়ক জনপদ বিভাগ বুঝে নেয়ার পর থেকে এই সড়কের বেহাল অবস্থা দেখা দেয়। জোড়াতালি দিয়ে প্রতি বছর মেরামতের নামে সরকারের প্রচুর অর্থ খরছ দেখানো হলেও কাজের কাজ কোনটাই হচ্ছে না। ৪৪ কি: মি: সড়কের বেশ কয়েকটি স্থানে কার্পেটিং-এর অংশ বিশেষ ভেঙ্গে ড্রেনের সাথে মিশে গেছে। এই অবস্থায় মৃত্যু ঝুঁকি নিয়ে তিন উপজেলার কয়েক হাজার মানুষ ও অসংখ্য সরকারি বিভিন্ন এজেন্সির লোকজন এই সড়কে যাতায়ত করছে।
সড়কে যাতায়তকারি, যাত্রী, পরিবহন শ্রমিক ও গাড়ি মালিকরা জানান, ২০১৫ সালে পাহাড় ধসের ফলে কয়েকটি স্থানে সড়কের অংশ ভেঙ্গে যায়। বিগত বছরে সড়কের দু’তিনটি পয়েন্টে ধারক দেয়াল নির্মাণ করে দিলেও সড়কে কোন সংস্কার কাজ হচ্ছেনা বহু বছর ধরে। সড়কটি দিয়ে বছর ব্যাপি ওভার লোডিং কাঠের গাড়ি এবং তামাক মৌসুমে তামাক পাতা পরিবহনে বড় বড় ট্রাক ২০-২৮ টন লোড নিয়ে চলাচল করে। এর ফলে সড়কের কুমারি ও ইয়াংছা ভেইলি ব্রিজ দু’টিও ঝুঁকিপূর্ন অবস্থা বিরাজ করছে। এই দু’টি ভেইলি ব্রিজ তুলে, সেখানে গার্ডার ব্রিজ স্থাপন করার প্রয়োজন দেখা দিয়েছে বলে জানান স্থানীয়রা।
বছরে পর বছর সড়কে কোন সংস্কার কাজ হচ্ছে না। বর্ষা মৌসুম এলে বিভিন্ন স্থানে মাটি অপসারণ ও ড্রেন পরিস্কার ব্যতিত যেন সড়ক ও জনপদ বিভাগের কোন কাজ নেই। গাড়ির ডাইভার সামচুল জানায়, আংশিক ভাঙ্গনের সাথে সাথে সড়কে সংস্কার কাজ চালিয়ে গেলে বড় ধরণের ভাঙ্গন রোধ সম্ভব। লাইনঝিরির একটি বাঁকে বিগত কয়েক বছর পূর্বে নির্মিত ধারক দেয়াল অভ্যান্তরে এখনো মাটি ভরাট করা হয়নি। অথচ ঠিকাদার কর্তৃক মাটির কয়েক লাখ টাকা বিল উত্তোলন করে নিয়ে গেছে। সড়কের কয়েকটি ঝুঁকিপূর্ন বাঁকে নজর কাটারমতো রোড সাইন ও দুর্ঘটনা এড়াতে মাটির ডিভি বা কোন ব্যবস্থা নেয়া হয়নি। সড়কটি ঝুঁকিমুক্ত রাখতে সেনাবাহিনী ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নকে দায়িত্ব দেয়ার দাবী জানান, স্থানীয়রা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ও প্রতিরোধে  অবহিতকরণ সভা

লামা-আলীকদম ফাঁসিয়াখালী সড়কের বেহাল অবস্থা

আপডেট সময় : ০৮:১৭:২৩ অপরাহ্ণ, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০১৭