বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

দু-এক দিনের মধ্যে চালের দাম কমবে: বাণিজ্যমন্ত্রী !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৫৭:১৮ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০১৭
  • ৮১৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘দু-এক দিনের মধ্যে চালের দাম কমবে। ব্যবসায়ীরা বৈঠকে এ আশ্বাস দিয়েছেন। বাধ্যতামূলকভাবে পাটের বস্তা ব্যবহারের কারণে চালের দাম বাড়ছে বলে জানিয়েছেন তারা।

গত মঙ্গলবার দুপুরে সচিবালয়ে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সভাকক্ষে চালকল মালিকদের নিয়ে বৈঠকে বসেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী জানান, বৈঠকে মিল মালিক ও ব্যবসায়ীরা জানিয়েছেন, চাল সংরক্ষণ ও পরিবহনে বাধ্যতামূলকভাবে পাটের বস্তা ব্যবহারের কারণে চালের দাম বেড়ে যাচ্ছে। কিন্তু প্লাস্টিকের বস্তা অনেক সাশ্রয়ী। প্লাস্টিকের বস্তা ব্যবহার করলে চালের দাম কমবে। প্লাস্টিকের বস্তা ব্যবহারে সরকারি নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন ব্যবসায়ীরা।

বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসায়ীদের অনুরোধে চালের দাম কমাতে চাল সংরক্ষণ ও পরিবহনে প্লাস্টিকের বস্তা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে ব্যবসায়ীরা যে যেভাবে খুশি চাল পরিবহন করতে পারবেন। এতে প্রতি কেজি চালের দাম ২ টাকা কমে যাবে।

এ সময় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, বৈঠকে চালের দাম, আমদানি সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক ফলপ্রসূ হয়েছে। খোলাবাজারে চাল বিক্রি কার্যক্রম (ওএমএস) জেলা পর্যায়ে ছিল। এখন সারা দেশে উপজেলা পর্যায়ে চালু করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দু-এক দিনের মধ্যে চালের দাম কমবে: বাণিজ্যমন্ত্রী !

আপডেট সময় : ১১:৫৭:১৮ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০১৭