বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

মিয়ানমার থেকে ১ লাখ টন আতপ চাল কিনবে বাংলাদেশ: খাদ্যমন্ত্রী !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:০৩:৫৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০১৭
  • ৮০৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম জানিয়েছেন, মিয়ানমার থেকে ১ লাখ মেট্রিক টন আতপ চাল কিনবে সরকার। প্রতি টন চালের দাম পড়বে ৪৪২ ডলার। চাল আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে।

গতকাল সোমবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, মিয়ানমারের নয় সদস্যের একটি প্রতিনিধিদল রোববার বাংলাদেশে আসে। ১ লাখ টন আতপ চাল আমদানির বিষয়ে তাদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। আমরা প্রতি টন আতপ চালের জন্য ৪৪২ ডলার প্রস্তাব করেছি। এতে তারা রাজি হয়েছেন।

তিনি আরো বলেন, চাল আমদানির প্রস্তাব অনুমোদনের জন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে পাঠাব। সেখানে অনুমোদনের পর তা সরকারি ক্রয় কমিটিতে পেশ করব। ক্রয় কমিটি সেটি অনুমোদন করলে এলসি খোলা ও চাল আমদানি শুরু হবে।

মিয়ানমারের প্রতিনিধিদলের সঙ্গে এ বিষয়ে কোনো চুক্তি হয়েছে কি না, জানতে চাইলে খাদ্যমন্ত্রী বলেন, সব কিছু ফাইনাল হয়েছে। এর বাইরে আমি কিছু বলতে পারব না।

মিয়ানমারের চাল কবে নাগাদ বাংলাদেশে পৌঁছাবে? এ প্রশ্নের জবাবে কামরুল ইসলাম বলেন, কিছু প্রক্রিয়া তো আছে। আনুষঙ্গিক কাজ শেষ করতে একটু সময় লাগবে।

খাদ্য মন্ত্রণালয় সূত্র জানায়, মিয়ানমারের রাইস ফেডারেশনের মহাপরিচালকের নেতৃত্বে নয় সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশে আসে। রোববার তাদের সঙ্গে সচিবালয়ে বৈঠক হয় খাদ্য সচিবের। ১০ লাখ মেট্রিক টন চাল আমদানির বিষয়ে বৈঠকে তাদের সঙ্গে আলোচনা হয়।

সূত্র আরো জানায়, বৈঠকে মিয়ানমারের প্রতিনিধিদলের সঙ্গে চালের দরদাম ঠিক করা হয়। তারা প্রতি টন চালের দাম ৪৫৫ ডলার প্রস্তাব করে। কিন্তু বাংলাদেশ প্রস্তাব করে ৪৪২ ডলার। পরে তারা চাল রপ্তানির জন্য রাজি হয়। মিয়ানমার এসব চাল দুই দফায় বাংলাদেশে রপ্তানি করবে বলে জানা গেছে।

গতকাল সোমবার দুপুরে মিয়ানমারের উদ্দেশে বাংলাদেশ ছাড়ে দেশটির প্রতিনিধিদল। এর আগে ৭ সেপ্টেম্বর খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল চাল আমদানির বিষয়ে আলোচনা করতে মিয়ানমার যান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

মিয়ানমার থেকে ১ লাখ টন আতপ চাল কিনবে বাংলাদেশ: খাদ্যমন্ত্রী !

আপডেট সময় : ০১:০৩:৫৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০১৭