বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

রেমিট্যান্স অ্যাওয়ার্ড দেবে বাংলাদেশ ব্যাংক !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:০১:১৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০১৭
  • ৮০২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে প্রবাসীদের অবদানের স্বীকৃতি দেওয়া এবং ব্যাংকিং চ্যানেলে অধিক বৈদেশিক মুদ্রা পাঠাতে উৎসাহিত করার লক্ষ্যে রেমিট্যান্স অ্যাওয়ার্ড দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক।

গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনেকশন্স অ্যান্ড পাবলিকেশন্সের মহাব্যবস্থাপক (সহকারী মুখপাত্র, বাংলাদেশ ব্যাংক) জি এম আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর, ২০১৭) বিকেল ৪টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ হলে বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স অ্যাওয়ার্ড-২০১৬ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। এ ছাড়া আর্থিক প্রতিষ্ঠান বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. ইউনুসুর রহমান, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. নমিতা হালদার উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

রেমিট্যান্স অ্যাওয়ার্ড দেবে বাংলাদেশ ব্যাংক !

আপডেট সময় : ০১:০১:১৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০১৭