বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

রোহিঙ্গা শিশুদের হাম-পোলিও টিকা দেওয়া হবে

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৪:৫১:৫০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭
  • ৮১৭ বার পড়া হয়েছে

বিপ্লব নাথ (চট্টগ্রাম) : মিয়ানমার সেনাবিহানীর নির্যাতনে পালিয়ে আসা রোহিঙ্গা শিশুদের হাম ও পোলিও টিকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য বিভাগ। আগামী এক সপ্তাহের মধ্যে টিকাদান কর্মসূচি শুরু হবে। এজন্য প্রয়োজনীয় টিকা সরবরাহের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে দাবি জানানো হয়েছে বলে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান।
তথ্য মতে, স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগের কর্মকর্তারা গতমঙ্গলবার রোহিঙ্গা আশ্রিত এলাকাগুলো পরিদর্শন করেছেন। কক্সবাজার জেলার উখিয়া ও বান্দরবনের সীমান্তবর্তী এলাকায় প্রায় ৩ লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। এদের মধ্যে আড়াই শতাংশ হারে এক বছরের কম বয়সী শিশু রয়েছে বলে ধারণা করা হচ্ছে। যাতে এক বছরের কম বয়সী সকল শিশুকে টীকা প্রদানের জন্য নিকটস্থ ক্যাম্পে নিয়ে আসে। এ লক্ষ্যে ৬৮টি ক্যাম্প স্থাপন করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, এই কর্মসূচি পালনের জন্য বিপুল সংখ্যক মাঠ পর্যায়ের স্বাস্থ্য কর্মীর প্রয়োজন হবে। এজন্য দেশের বিভিন্ন স্থান থেকে স্বাস্থ্যকর্মীদের নিয়ে আসা হচ্ছে। এসব শিশুকে পূর্বে কোন টিকা দেয়া হয়নি বলে স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছে। এ ব্যাপারে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী জানান, ‘যাতে রোহিঙ্গা শিশুরা অন্য কোথাও ছড়িয়ে পড়তে না পারে সে ব্যাপারে প্রশাসন সতর্ক রয়েছে। এসব শিশু পূর্বে কোন টিকা দেয়নি। তাই যারা আশ্রয় নিয়েছে তাদের মধ্যে সকল শিশুকে টীকা দেয়ার জন্য উদ্যোগ নেয়া হয়েছে। আমাদের প্রচুর টিকা রয়েছে। আরো টিকা সরবরাহের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে আবেদন করা হয়েছে।’
স্বাস্থ্য কর্মকর্তারা জানান, আপাতত এক বছরের কম বয়সী শিশুদের টিকা দেয়া হবে। পরবর্তীতে সকল শিশুদের যেসব টিকা দেয়া হয় সবগুলো টিকা নিয়ম অনুসারে দেয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

রোহিঙ্গা শিশুদের হাম-পোলিও টিকা দেওয়া হবে

আপডেট সময় : ০৪:৫১:৫০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭