বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

বাজারে ফের বাড়ছে স্বর্ণের দাম !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:১৬:১০ পূর্বাহ্ণ, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭
  • ৮০৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

এক মাসের ব্যবধানে দেশের বাজারে ফের বাড়ছে স্বর্ণের। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার ৫১৬ টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি।

স্বর্ণের নতুন দর আজ সোমবার থেকে সারা দেশে কার্যকর হবে।

গতকাল রবিবার জুয়েলার্স সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে স্বর্ণের দর বাড়ানোর বিষয়টি জানায়। বিজ্ঞপ্তিতে সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষর করেছেন।

এর আগে ১২ আগস্ট স্বর্ণের দাম ভরিপ্রতি এক হাজার ৫১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়। গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দু’দফা দর বাড়ার পর ৮ মে ভরিপ্রতি এক হাজার ১৬৭ টাকা দাম কমায় সমিতি।

গত ২৮ জুলাই আবার স্বর্ণের দাম ভরিতে এক হাজার ৩৪১ টাকা পর্যন্ত বাড়ানো হয়। সর্বশেষ গত ১২ আগস্ট এক হাজার ৫১৬ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়।

নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণ ৫০ হাজার ১৫৫ টাকা, ২১ ক্যারেট ৪৭ হাজার ৮২২ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ৪১ হাজার ৯৯০ টাকায়। আর সনাতনপদ্ধতির স্বর্ণের ভরি দাঁড়াবে ২৬ হাজার ৮২৭ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত থাকছে। আগের মতোই প্রতি ভরি রুপা এক হাজার ৫০ টাকায় বিক্রি হবে বলে জানিয়েছে জুয়েলার্স সমিতি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বাজারে ফের বাড়ছে স্বর্ণের দাম !

আপডেট সময় : ১১:১৬:১০ পূর্বাহ্ণ, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭