শুক্রবার | ৬ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo ডি এন (দ্বারকানাথ) উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা

নির্যাতন বন্ধ করুন, আপনাদের নাগরিকদের ফিরিয়ে নিন: এনামুল হক শামীম !

  • amzad khan
  • আপডেট সময় : ১০:৪৩:৪০ পূর্বাহ্ণ, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০১৭
  • ৭৬৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেছেন, রোহিঙ্গা সমস্যা মিয়ানমারের আভ্যন্তরীণ সমস্যা। এর সমাধান সে দেশের সরকারকে করতে হবে।
আপনাদের নাগরিকদের ফিরিয়ে নিন। রোহিঙ্গা নিযার্তন বন্ধ করুন। মানবিক কারণে সাময়িক সময়ের জন্য রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে সরকার। আওয়ামী লীগ মানবতার পাশে রয়েছে।

গতকাল জেলার উখিয়া কতুপালং শরণার্থী ক্যাম্পে দলের পক্ষে ত্রাণ বিতরণ ও সরেজমিন পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, জেলা আওয়ামী লীগ সভাপতি সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, আশিকুল্লাহ রফিক এমপি, সাইমু সরওয়ার কমল এমপি, আবদুর রহমান বদি এমপি, আওয়ামী লীগ নেতা শাহাজাদা মহিউদ্দিন, প্রশান্ত বড়ুয়া, উখিয়া উপজেলা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী প্রমুখ।

এনামুল হক শামীম বলেন, তাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ প্রয়োগ করা হচ্ছে। আন্তর্জাতিকভাবেও মিয়ানমারের প্রতি চাপ সৃষ্টি করতে সরকার কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। কিন্তু বিএনপি অহেতুক রোহিঙ্গা ইস্যু নিয়ে নোংরা রাজনীতি করছে।

তিনি বলেন, রাজনৈতিকভাবে পরাজিত বিএনপি এখন কোন ইস্যু না পেয়ে এটাকে নিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালাচ্ছে। আমরা আশা করি বিশ্ব সম্প্রাদায় এগিয়ে আসবে। জাতিসংঘ শুধু চিঠি দিয়ে নয়, সমস্যা সমাধানে কার্যকরি ভূমিকা পালন করবে।

চট্রগ্রামের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামীম আরো বলেন, আওয়ামী লীগ সব সময় মানবিক। সে কারণে দলীয় সভানেত্রীর নির্দেশে আজকে ত্রাণ বিতরণ করতে এসেছি। শরণার্থী শিবিরে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেছি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নির্যাতন বন্ধ করুন, আপনাদের নাগরিকদের ফিরিয়ে নিন: এনামুল হক শামীম !

আপডেট সময় : ১০:৪৩:৪০ পূর্বাহ্ণ, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০১৭