রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় ব্র্যাক-এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ভাষা নিয়ে ভাসাভাসা কথা: ভাষা দিবস ও রাজনীতির ভাষা ড. মাহরুফ চৌধুরী Logo চাঁদপুর রোটারি ক্লাব ও ঢাকা সেন্ট্রালের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রমাদান উপহার বিতরণ Logo গাইবান্ধার সাদুল্যাপুরে  গণপিটুনিতে নিহত ২ Logo রমজানের প্রথম দিনে এতিমদের নিয়ে অ্যাড সেলিম আকবরের  ইফতার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

৬৩ বছর ধরে বালি খেয়েও সুস্থ রয়েছেন যে নারী!

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৪০:৫৭ পূর্বাহ্ণ, রবিবার, ৮ জানুয়ারি ২০১৭
  • ৮৪০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বৃদ্ধার বয়স ৭৮ বছর হয়ে গেলেও সমবয়সি অন্য যে কোনও বৃদ্ধ বা বৃদ্ধার তুলনায় তার দেহ অনেক শক্তপোক্ত। শরীরে এখনও থাবা বসাতে পারেনি কোনও বার্ধক্যজনিত রোগ। এখনও কৃষিজমিতে কাজ করেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। কিন্তু কুসমাবতী নামের এই বৃদ্ধার এমন সুস্বাস্থ্যের রহস্যটা বড়ই অদ্ভুত। বৃদ্ধার নিজের দাবি, প্রতি দিন নিয়মিত বালি খাওয়ার অভ্যাসই তার এই বার্ধক্যরূপী তারুণ্যের মূল।

শুনতে যতই অদ্ভুত লাগুক, ভারতের বারাণসীতে বসবাসরত কুসমাবতী বিগত ৬৩ বছর ধরে নিয়মিত বালি খেয়ে আসছেন। দিনে পাঁচ থেকে ছয় বার দু’মুঠ করে বালি খান তিনি। এবং এই বিচিত্র অভ্যাসের ফলে তার শরীর অসুস্থ হওয়ার পরিবর্তে বরং নীরোগ থাকে।

এমন অদ্ভুত অভ্যাসের কারণ সম্পর্কে কুসমাবতী দেবী জানালেন, “তার বয়স যখন পনেরো বছর, তখন এক বার দুরারোগ্য পেটের অসুখে শয্যাশায়ী হয়ে প়ড়েন তিনি। কোনও এক আত্মীয় পরামর্শ দেন, বালি খেলেই রোগমুক্তি ঘটবে। পরামর্শ পালন করে বালি খেতে শুরু করেন কুসমাবতী। কয়েক দিনের মধ্যেই সেরে যায় রোগ। ”

সেই ঘটনার পর ৬৩ বছর কেটে গিয়েছে, কিন্তু বালি খাওয়ার অভ্যাস কুসমাবতী ছাড়েননি। তার ধারণা, বালির মধ্যে এমন‌ কোনও গুণ রয়েছে, যা তাকে সুস্থ থাকতে সাহায্য করে। কারণ তার দাবি, নিয়মিত বালি খাওয়ার ফলেই এই বয়সেও সুস্থ রয়েছে তার দেহ।

কিন্তু বালি খেতে ঘেন্না করে কিনা এ প্রসঙ্গে কুসমাবতী জানান, ‘তা কেন! বরং বালি বেশ ভালই খেতে। অনেকটা নুন-চিনির মিশ্রণ যেমন হয়, তেমনই নোনতা-মিষ্টি স্বাদ হয় বালির। ’

কুসমাবতীর ছেলে রমেশ জানালেন, ‘আপত্তি করব কেন? ছোটবেলা থেকেই তো মা কে বালি খেতে দেখছি। আর কোনও দিন তো এর জন্য মায়ের শরীর খারাপ হয়েছে বলে দেখিনি। আর মা যে শুধু বালিই খান, তা তো নয়। অন্যান্য খাবারদাবারের পাশাপাশি কয়েক মুঠো বালিও খেয়ে নেন, অনেকটা ওষুধের মতোই। মায়ের বিশ্বাস, বালি খেলে শরীর ভাল থাকে। সেই বিশ্বাস যদি সত্যি হয়, তা হলে বালি খাওয়ায় বাধাই বা দেব কেন আমরা!’

নিজেও কেন তার মায়ের দেখাদেখি নিজে বালি খাওয়া শুরু করেন এমন প্রশ্নের জবাবে রমেশ হেসে বলেন, ‘আরে না। ও সব আমাদের কাজ নয়। মা খেতে পারেন, কারণ মায়ের নিশ্চয়ই কোনও আলাদা ক্ষমতা রয়েছে। আমরা বালি খেলে অসুস্থ হয়ে পড়ব।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

৬৩ বছর ধরে বালি খেয়েও সুস্থ রয়েছেন যে নারী!

আপডেট সময় : ১১:৪০:৫৭ পূর্বাহ্ণ, রবিবার, ৮ জানুয়ারি ২০১৭