বৃহস্পতিবার | ১২ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo সাতক্ষীরার ৪টি সংসদীয় আসনে বিএনপির ২ বিদ্রোহী প্রার্থীসহ ২৯ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল Logo ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রায় অর্ধকোটি টাকাসহ আটক Logo ভোটকেন্দ্রের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিশ্চিতে রাঙ্গামাটিতে পুলিশের ব্রিফিং Logo খুবির আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইংরেজি ডিসিপ্লিন  Logo সৈয়দ আবুল ওলা (রহ.) সৈয়দ সাহেব-এর ওফাত বার্ষিকী আজ Logo চাঁদপুরে জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ও প্রতিরোধে  অবহিতকরণ সভা Logo বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন Logo সারাদেশে ইইউ’র ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন Logo বীরগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo ডক্টর মনিরুজ্জামানকে নির্বাচিত করলে উন্নয়নের ছয়লাব হবে: হুমায়ুন কবির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২

ঝিনাইদহে রক্ষণা বেক্ষণের অভাবে ধ্বংস হয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ভবন

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৮:২৩:১৫ অপরাহ্ণ, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০১৭
  • ৭৬৭ বার পড়া হয়েছে

ঝিনাইদহ সংবাদদাতাঃ   ঝিনাইদহ জেলার হেরিটেজ ভবন গুলো রক্ষণা বেক্ষণের অভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। এগুলো সংরক্ষণের কোনো সরকারি উদ্যোগ নেই। ফলে নতুন প্রজন্ম এসব ভবন সম্পর্কে জানতে চায়। কোটচাঁদপুরে সাহেব বাড়ি ইতিহাসের সাক্ষী হয়ে এখনো টিকে আছে। বর্তমানে এটি কোটচাঁদপুর হাইস্কুলের প্রধান ভবন। ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় পরিত্যক্ত হয়ে পড়েছে। সাহেব বলতে অত্যাচারী নির্যাতনকারী বলে মানুষের স্মৃতিতে ভেসে উঠলেও এদের মধ্যে অনেকে ভালো লোকও ছিলেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন কোটচাঁদপুরের ম্যাকলিউড পরিবার। তারা আয়ারল্যান্ড থেকে এদেশে আসেন। তিন ভাই ছিলেন উচ্চ শিক্ষিত। পৌরসভা স্থাপন থেকে শুরু করে কোটচাঁদপুরের উন্নয়নে তাদের অবদান মানুষ স্মরণ করে। তারা বসবাসের জন্য একটি ভবন তৈরি করেছিলেন। বড় সাহেব বাড়ি অনেক আগে ধ্বংস হয়ে গেছে। ছোট সাহেব বাড়ি এখনো টিকে আছে। সাহেবরা চলে যাওয়ার সময় ভবনটি এক জমিদারের কাছে বিক্রি করে যান। পরে কোটচাঁদপুর হাইস্কুল এ ভবনে স্থানান্তর করা হয়। ভবনের কাঠামো এখনো ঠিক আছে। স্কুলের এ ভবন সংস্কার করার মত অর্থ নেই। ধীরে ধীরে ধ্বংস হতে চলেছে। কোটচাঁদপুর হাইস্কুলের এ ভবন রক্ষা করার মত টাকা নেই।মহেশপুর উপজেলার খালিশপুর নীলকুঠি ইতিহাসের সাক্ষী হিসাবে এখনো টিকে আছে। দোতলা এ কুঠিবাড়ি ধীরে ধীরে ধ্বংসের পথে। কয়েক একর জায়গার উপর এ কুঠি স্থাপন করা হয়েছিল। নীল ব্যবসার পতন হলে সাহেবরা দেশ ছাড়ার সময় এ কুঠিবাড়ি স্থানীয় এক জমিদারের কাছে বিক্রি করে যান।

১৯৪৭ সালে দেশ ভাগের পর জমিদাররা দেশ ত্যাগ করেন। এতে কুঠিটি পরিত্যক্ত হয়ে পড়ে। এটি এখন সরকারি সম্পত্তি। এখনো এ কুঠিটি সংস্কার করে আকর্ষণীয় করার সুযোগ আছে। ঝিনাইদহ সদর উপজেলা হরিশংকরপুর গ্রামে বিখ্যাত বীজগণিতবিদ কে পি বসুর বাড়িটি অযতœ অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে। বৃটিশ আমলে তিনি ঢাকা কলেজের গণিতের অধ্যাপক ছিলেন। ১৯০৭ সালে নিজ গ্রামে এক প্রাসাদোপম ভবন নির্মাণ করেন। ১৯১৪ সালে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা যান। ছেলেরা কলকাতায় স্থায়ী ভাবে বসবাস করতে থাকেন। বাড়িটি দেখাশুনার কেউ থাকে না। হেরিটেজ ভবন হিসাবে এটি রক্ষা করা প্রয়োজন। ঝিনাইদহ শহরের মুরাহিদহ গ্রামে সেলিম চৌধুরির বাড়িটি একটি দর্শনীয় ভবন। ৭বছর ধরে ১৮২২ সালে ৭৫ হাজার টাকা ব্যয়ে এ ভবনটি নির্মাণ করে সেলিম চৌধুরী তার স্ত্রী আশরাফুন্নেছা বেগমের নামে নামকরণ করেন। অপরূপ কারুকার্য খচিত এ ভবনটি হেরিটেজ ভবনের মর্যাদা পাওয়ার যোগ্য। একইভাবে ধ্বংসের পথে মহেশপুর উপজেলার সুন্দরপুর জমিদার বাড়ি। ঝিনাইদহ শহরের নবগঙ্গা নদী তীরবর্তী বৃটিশ আমলে তৈরি অফিস আদালত ভবন গুলো ধ্বংস হয়ে গেছে। শুধু ঝিনাইদহ দেওয়ানী ভবনটি টিকে আছে। এটিও সংরক্ষণের অভাবে ধ্বংসের পথে। এ ভবনের পাশে নবগঙ্গা তীরবর্তী দেবদারু গাছগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। নয়নাভিরাম এ গাছগুলো বৃটিশদের স্মৃতি বহন করছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার ৪টি সংসদীয় আসনে বিএনপির ২ বিদ্রোহী প্রার্থীসহ ২৯ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ঝিনাইদহে রক্ষণা বেক্ষণের অভাবে ধ্বংস হয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ভবন

আপডেট সময় : ০৮:২৩:১৫ অপরাহ্ণ, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০১৭