বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

আইটিপি নিবন্ধন পরীক্ষা ১৫ সেপ্টম্বর !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:০৪:০০ অপরাহ্ণ, রবিবার, ২৭ আগস্ট ২০১৭
  • ৮১০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আয়কর পেশাজীবী (আইটিপি) নিবন্ধন-২০১৭ এর লিখিত পরীক্ষা আগামী ১৫ সেপ্টম্বর সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। পরীক্ষায় ২২ হাজার ১৪১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।

প্রাথমিক যাচাই-বাছাই শেষে লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত পরীক্ষার্থীদের প্রবেশপত্র আগস্টের মধ্যে তাদের বর্তমান ঠিকানায় রেজিস্ট্রেশন ডাকযোগে প্রেরণ করা হবে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা যায়।

এনবিআর সূত্র জানায়, লিখিত পরীক্ষার সময় হচ্ছে তিন ঘণ্টা। আইটিপি পরীক্ষায় এর মধ্যে প্রাথমিক যাচাই-বাচাই শেষে ২২ হাজার ১৪১ জনকে যোগ্য  এবং ৩৯৭ জনকে অযোগ্য ঘোষণা করা হয়েছে।

সূত্র আরো জানায়, কোনো পরীক্ষার্থী যথাসময়ে প্রবেশপত্র না পেয়ে থাকলে পরীক্ষার ৪ দিন পূর্বে সিদ্ধেশ্বরী, সার্কুলার রোডের বিসিএস (কর) একাডেমিতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। ডুপ্লিকেট প্রবেশপত্র গ্রহণের জন্য প্রার্থীকে দুই কপি সদ্যতোলা পাসপোর্ট সাইজ ছবি এবং জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের মূলকপি সঙ্গে আনতে হবে। প্রাথমিক বাছাইয়ে বাতিল তালিকা এনবিআরের ওয়েবসাইটে দেওয়া হয়েছে।

সূত্র জানায়, প্রবেশপত্র ব্যতীত কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষার হলে মোবাইল ফোন, ট্যাব,ক্যালকুলেটরসহ কোনো প্রকার ইলেকট্রনিক যন্ত্র সঙ্গে রাখা যাবে না। বিস্তারিত আসন বিন্যাস পরীক্ষার দিন সকাল সাড়ে ৭টায় প্রত্যেক কেন্দ্রের প্রধান ফটকে টাঙিয়ে দেওয়া হবে।

পরীক্ষার কেন্দ্রসমূহ ও আসন-বিন্যাস হলো : তেজগাঁও কলেজ- রোল নম্বর  ১ হতে ৭৫০০, তেজগাঁও মহিলা কলেজ- রোল নম্বর ৭৫০১ হতে ৮২০০, বেগম বদরুন্নেসা কলেজ – রোল নম্বর ৮২০১ হতে ১১৬০০, ইডেন মহিলা কলেজ- রোল নম্বর  ১১৬০১ হতে ১৮৩০০,  গার্হস্থ্য অর্থনীতি কলেজ- রোল নম্বর ১৮৩০১ হতে ২০১০০ এবং হাবিবুল্লাহ বাহার কলেজ রোল নম্বর- ২০১০১ হতে ২২১৪১।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

আইটিপি নিবন্ধন পরীক্ষা ১৫ সেপ্টম্বর !

আপডেট সময় : ০৬:০৪:০০ অপরাহ্ণ, রবিবার, ২৭ আগস্ট ২০১৭