বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

বন্যার প্রভাব কাঁচাবাজারে !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:১৯:২০ অপরাহ্ণ, শনিবার, ২৬ আগস্ট ২০১৭
  • ৭৯৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দেশের বিভিন্ন জেলায় বন্যার কারণে ক্রমেই বেড়ে চলছে বিভিন্ন সবজির দাম। ৫ থেকে ৭ টাকা করে বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে প্রায় সকল ধরনের সবজি।

শুক্রবার রাজধানীর নিউমার্কেট, জিগাতলা, হাতিরপুলসহ কয়েকটি বাজারঘুরে এমন তথ্যই জানা গেছে।

দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, বন্যার কারণে দেশের অনেক এলাকা এখনো পানির নিচে। এতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তাই সবজির সরবারাহ কমে যাওয়ার কারণেই দিন দিন বৃদ্ধি পাচ্ছে সবজির দাম।

গত সপ্তাহে তুলনায় প্রতি কেজি বেগুণ ১০ টাকা বেড়ে বিক্রি হয়েছে ৭০ থেকে ৭৫ টাকায়, শসা ৭০ টাকা। ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিচ ৫০ টাকা বিক্রি হচ্ছে।

করলা কেজি প্রতি ৮০ টাকা, ঢেঁড়স ১৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়, শিম ১২০ টাকা, ঝিঙা ৭৫ টাকা, পোটল ৮০ টাকা, পেঁপে ৪০ থেকে ৫০ টাকা, কচুর লতি ১০ টাকা বেড়ে ৭০ টাকা, টমেটো ১৩০-১৪৫ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজির দাম ১৮০ থেকে ২০০ টাকা, লাউ প্রতি পিচ ৬০ টাকা, মিষ্টি কুমড়া প্রতিটি ৮০ টাকা, গাজর প্রতি কেজি ৭৫, কাঁকরোল প্রতি কেজি ৭০ টাকা, পুঁইশাক প্রতি আটি ২০ টাকা, লালশাক ১০ টাকা ও লেবুর হালি বিক্রি হচ্ছে ৪০ টাকায়।

এ ছাড়া বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার বিক্রি হচ্ছে ১০৬ টাকা এবং খোলা সয়াবিন তেল কেজি প্রতি ৯৫ টাকায় বিক্রি হচ্ছে। তবে পেঁয়াজের দাম কিছুটা কমেছে। রাজধানীর অধিকাংশ বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি ৫৫ থেকে ৬৫ টাকায়।

এদিকে আগের দামেই বিক্রি হচ্ছে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৫৫ টাকায়, দেশি মুরগি ৩০০ থেকে ৪০০ টাকা পিস। লেয়ার মুরগি ২৪০ টাকা ও পাকিস্তানি লাল মুরগি আকার ভেদে ২০০ থেকে ২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বন্যার প্রভাব কাঁচাবাজারে !

আপডেট সময় : ০৫:১৯:২০ অপরাহ্ণ, শনিবার, ২৬ আগস্ট ২০১৭