রবিবার | ৮ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo আগামীর রাষ্ট্র পরিচালনায় ন্যায় ও ইনসাফের অঙ্গীকার: কয়রায় জামায়াতের জনসমাবেশ Logo হাইমচরে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের সমর্থনে বিশাল জনসভা Logo চাঁদপুর ৩ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়ার নির্বাচনী গনমিছিল Logo ফরিদগঞ্জে হাতপাখার সমর্থনে বিশাল সমাবেশ Logo প্রাথমিকে ট্যালেন্টপুল বৃত্তি পেল আব্দুল্লাহ আরিয়ান রাকিন Logo গাইবান্ধার ০৩ পলাশবাড়ী সাদুল্লাপুর নিষিদ্ধ আওয়ামী লীগ ভোটারদের ভূমিকা এমপি নির্বাচনে অনেকটাই ভাগ্য নির্ধারক হিসেবে দেখছেন নির্বাচন বিশ্লেষকরা  Logo চাঁদপুরে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা Logo সৈয়দ সাহেব-এর ইসালে সাওয়াব মাহফিল Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

হজে যেতে না পারায় কান্নার রোল পড়েছে হজ ক্যাম্পে !

  • আপডেট সময় : ১১:১৫:২৩ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৫ আগস্ট ২০১৭
  • ৭৮৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

এজেন্সিগুলোর প্রতারণার শিকার হয়ে অনেক হজযাত্রী এ বছর হজে যেতে পারছেন না। আবার হজে যাওয়ার পরও সৌদিতে গিয়ে নানা সমস্যায় পড়ছেন।

যাদের বিমানের টিকিট কাটা বাকি রয়েছে, যাদের হজে যাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভিসা হওয়ার পরও টিকিট না কাটা হয়নি অনেকের। দিনের পর দিন ঘুরেও হজে যেতে না পারায় কান্নার রোল পড়েছে হজ ক্যাম্পে। চুক্তি অনুযায়ী সব টাকা পরিশোধের পরও তাদের ঘুরতে হচ্ছে এজেন্সি ও দালালদের দ্বারে দ্বারে।

হজ অফিস সূত্রে জানা যায়, এ বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাচ্ছেন। কিন্তু গতকাল পর্যন্ত ১ লাখ ৬ হাজার হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। ফলে এখনো ২১ হাজার হজযাত্রী সৌদি আরব যাওয়া বাকি রয়েছে। আগামীকাল ২৬ আগস্ট পর্যন্ত বাংলাদেশ বিমানের এবং ২৭ আগস্ট পর্যন্ত সৌদি এয়ারলাইন্সের ফাইট রয়েছে। এ দু-তিন দিন বাকি হজযাত্রী পরিবহন করতে হিমশিম খাচ্ছে দু’টি এয়ারলাইন্স।

এ দিকে ভিসা হওয়ার পরও এখনো অনেক হজযাত্রীর টিকিট কাটেনি হজ এজেন্সিগুলো। হজ অফিসে গত ২২ আগস্ট পর্যন্ত এক হিসাবে জানা যায়, প্রায় ১২ হাজার হজযাত্রীর বিমান টিকিট কাটেনি এজেন্সিগুলো। এর মধ্যে ৫৭টি এজেন্সির ১০ হাজার ১১ জন হজযাত্রীর মধ্যে মাত্র এক হাজার ২০৭ জনের টিকিট কাটে। আর ১৭টি এজেন্সির তিন হাজার হজযাত্রীর জন্য কোনো টিকিটই কাটেনি।

এজেন্সিগুলোকে ভিসাপ্রাপ্ত সব হজযাত্রীকে টিকিট নিশ্চিত করে জরুরি ভিত্তিতে সৌদি আরব পাঠানোর নির্দেশ দিয়েছে হজ অফিস। অন্যথায় তাদের বিরুদ্ধে লাইসেন্স বাতিল ও জামানত বাজেয়াপ্ত করাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেয়া হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আগামীর রাষ্ট্র পরিচালনায় ন্যায় ও ইনসাফের অঙ্গীকার: কয়রায় জামায়াতের জনসমাবেশ

হজে যেতে না পারায় কান্নার রোল পড়েছে হজ ক্যাম্পে !

আপডেট সময় : ১১:১৫:২৩ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৫ আগস্ট ২০১৭