রবিবার | ৮ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo আগামীর রাষ্ট্র পরিচালনায় ন্যায় ও ইনসাফের অঙ্গীকার: কয়রায় জামায়াতের জনসমাবেশ Logo হাইমচরে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের সমর্থনে বিশাল জনসভা Logo চাঁদপুর ৩ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়ার নির্বাচনী গনমিছিল Logo ফরিদগঞ্জে হাতপাখার সমর্থনে বিশাল সমাবেশ Logo প্রাথমিকে ট্যালেন্টপুল বৃত্তি পেল আব্দুল্লাহ আরিয়ান রাকিন Logo গাইবান্ধার ০৩ পলাশবাড়ী সাদুল্লাপুর নিষিদ্ধ আওয়ামী লীগ ভোটারদের ভূমিকা এমপি নির্বাচনে অনেকটাই ভাগ্য নির্ধারক হিসেবে দেখছেন নির্বাচন বিশ্লেষকরা  Logo চাঁদপুরে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা Logo সৈয়দ সাহেব-এর ইসালে সাওয়াব মাহফিল Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মহেশপুরে ভুমিহীনদের জমি দখলকারী সেই ইউপি মেম্বরের বিরুদ্ধে তদন্তের আদেশ !

  • আপডেট সময় : ১২:৫৫:৪৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০১৭
  • ৭৬৪ বার পড়া হয়েছে

ঝিনাইদহ সংবাদদাতাঃ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার সামন্তা গ্রামে ভুমিহীনদের ৪০ শতক জমি জবর দখলকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন ঝিনাইদহের একটি আদালত। বিভিন্ন দৈনিকে খবর প্রকাশের পর বুধবার ঝিনাইদহের চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মোঃ জাকির হোসেন মিস কেস ২৫/১৭ এর আলোকে মহেশপুর থানার ওসিকে বিষয়টি তদন্ত করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বিজ্ঞ আদালত তার আদেশে উল্লেখ করেছেন, সম্পদ অর্জন ও তা ভোগদখল করার অধিকার সাংবিধানিক। একজনের অর্জন করা সম্পত্তি অন্যজন কর্তৃক জোর পুর্বক ভোগদখল করার এই ঘটনা থেকে “জোর যার মুল্লুক তার” প্রবাদটির কথা মনে করিয়ে দেয়। স্বাধীন ও গনতান্ত্রিক সমাজে এ ধরণের নৈরাজ্য চলতে পারে না। এরূপ জবর দখলকারীদের আইনের আওতায় আনা প্রয়োজন। সে লক্ষ্যে বর্ণিত ঘটনা তদন্ত পুর্বক ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য মহেশপুর থানার ওসিকে নির্দেশ দেওয়া গেল। উল্লেখ্য, মহেশপুর উপজেলার সামন্তা গ্রামে ভুমিহীন মসলেম উদ্দীন ও সৈয়দ আলীর ৪০ শতক জমি জোর পুর্বক দখলে নিয়ে কাজিরবেড় ইউনিয়নের মেম্বর ও ছাত্রলীগের সাঊেশ নেতা আব্দুল্লাহ স্বপন চাষ করে খাচ্ছেন। অথচ ২০১১ সালে ৪০ শতক খাস জমি ৯৯ বছরের জন্য বন্দোবস্ত পান। প্রায় ৬ বছর ধরে দখল করে খাচ্ছেন ওই ইউপি মেম্বর। ভুমিহীনরা জমি দখল করতে গেলেই মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার ভয় দেখানো হয়েছে। অথচ প্রতি বছর তারা জমির খাজনা ও কর দিচ্ছেন। সরকারকে এককালীন টাকাও পরিশোধ করেছেন। বিষয়টি নিয়ে বিভিন্ন গনমাধ্যমে খবর প্রকাশিত হলে বিজ্ঞ আদালত গতকাল বুধবার এই আদেশ জারী করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আগামীর রাষ্ট্র পরিচালনায় ন্যায় ও ইনসাফের অঙ্গীকার: কয়রায় জামায়াতের জনসমাবেশ

মহেশপুরে ভুমিহীনদের জমি দখলকারী সেই ইউপি মেম্বরের বিরুদ্ধে তদন্তের আদেশ !

আপডেট সময় : ১২:৫৫:৪৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০১৭