বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বরিশালে র‌্যাবের ভুয়া মেজর আটক !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:৩২:৩১ অপরাহ্ণ, সোমবার, ২১ আগস্ট ২০১৭
  • ৭৮৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বরিশালে র‌্যাবের ভুয়া মেজর পরিচয় দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৮। গত রবিবার রাতে নগরীর ফকির বাড়ি রোডের নিউ হোটেল রাধুনী এন্ড বিরিয়ানী হাউজ থেকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদ শেষে সোমবার তাকে কোতয়ালী মডেল থানায় সোপর্দ করে একটি মামলা দায়ের করেন র‌্যাবের ডিএডি মুহাম্মদ আলী হুসাইন।

আটক নওশের আলী বিটু (৪৭) নগরীর কাউনিয়া থানার উত্তর ভাটিখানা মিয়া বাড়ি এলাকার মৃত মতিয়ার রহমান মিয়ার ছেলে।

র‌্যাব-৮ সূত্র জানায়, গত ১৮ আগস্ট নগরীর উত্তর ভাটিখানা রোড জোড় মসজিদ এলাকার মৃত হাজী আব্দুল রসুল মিয়ার ছেলে মো. লুৎফর রহমান মিয়াকে ফোন করে জানায়, তিনি বিটু (ভুয়া মেজর শফিক) বরিশাল র‌্যাব-৮ কোম্পানিকে কর্মরত এবং তার (লুৎফর) বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। অভিযোগের বিষয়ে সুরহা করতে লুৎফরকে র‌্যাব-৮ কার্যালয়ে দেখা করতে বলেন তিনি।

এ ঘটনায় ২০ আগস্ট কাউনিয়া থানায় একটি সাধারন ডায়রি (নম্বর-৮৬৭) করেন লুৎফর রহমান। পরে তিনি সাধারণ ডায়েরির কপিসহ র‌্যাব-৮ এর ১ নম্বর কোম্পানি কমান্ডার বরাবর এ ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে র‌্যাবের অনুসন্ধানে অভিযোগের সত্যতা পেয়ে রবিবার রাতে ভুয়া মেজর শফিক পরিচয়দানকারী নওশের আলী বিটুকে আটক করে র‌্যাব-৮। এ সময় তার কাছ থেকে ০১৭১১২৩৭৬৬৫ ও ০১৯১৯২৩৭৬৬৫ নম্বরের দুটি সিমকার্ড যুক্ত একটি মুঠোফোন উদ্ধার করে তারা।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক বিটু মেজর শফিক পরিচয়ে নগরীসহ আশপাশের এলাকার সাধারণ মানুষের সাথে প্রতারণা করার কথা স্বীকার করে। পরে তাকে থানায় সোপর্দ করে একটি মামলা দায়ের করে র‌্যাব।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বরিশালে র‌্যাবের ভুয়া মেজর আটক !

আপডেট সময় : ০৫:৩২:৩১ অপরাহ্ণ, সোমবার, ২১ আগস্ট ২০১৭