বুধবার | ১১ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রায় অর্ধকোটি টাকাসহ আটক Logo ভোটকেন্দ্রের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিশ্চিতে রাঙ্গামাটিতে পুলিশের ব্রিফিং Logo খুবির আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইংরেজি ডিসিপ্লিন  Logo সৈয়দ আবুল ওলা (রহ.) সৈয়দ সাহেব-এর ওফাত বার্ষিকী আজ Logo চাঁদপুরে জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ও প্রতিরোধে  অবহিতকরণ সভা Logo বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন Logo সারাদেশে ইইউ’র ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন Logo বীরগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo ডক্টর মনিরুজ্জামানকে নির্বাচিত করলে উন্নয়নের ছয়লাব হবে: হুমায়ুন কবির Logo গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা

বৃহস্পতিবার থেকে মেডিকেলে ভর্তি পরীক্ষার আবেদন শুরু !

  • amzad khan
  • আপডেট সময় : ০৩:২১:৩৮ অপরাহ্ণ, সোমবার, ২১ আগস্ট ২০১৭
  • ৭৮৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে এমবিবিএসে ভর্তি পরীক্ষার অনলাইনে আবেদন বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে শুরু হবে। আবেদন করা যাবে আগামী ১৬ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

আর প্রবেশপত্র বিতরণ করা হবে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. মো. আবদুর রশীদ স্বাক্ষরিত ভর্তি সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৪ বা ২০১৫ সালে এসএসসি ও ২০১৬ বা ২০১৭ সালে এইচএসসি সমমানের পরীক্ষায় পদার্থ, রসায়ন ও জীববিদ্যাসহ পাস করেছেন এমন শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তবে ২০১৪ সালের আগে যারা এসএসসি পাস করেছেন তারা আবেদন করতে পারবেন না।

আবেদনের যোগ্যতা হিসেবে এসএসসি ও এইচএসসি ও সমমানের দু’টি পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৯ থাকতে হবে। উপজাতি ও পার্বত্য উপজেলায় বসবাসকারী অ-উপজাতিদের জন্য জিপিএ ৮ থাকতে হবে। তবে এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় পৃথকভাবে জিপিএ ন্যূনতম ৩.৫ থাকতে হবে।

৬ অক্টোবর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১০০ নম্বরের এমসিকিউ প্রশ্নে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় জীববিদ্যা-৩০, রসায়ন-২৫,পদার্থবিদ্যা-২০, ইংরেজি-১৫ এবং সাধারণ জ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি ৬ ও আন্তর্জাতিক বিষয়ে ৪ নম্বর থাকবে। পরীক্ষায় পাস নম্বর ৪০।

স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা অনুসারে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের পর নির্দেশনা অনুযায়ী পরীক্ষা ফি হিসেবে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে এক হাজার টাকা পাঠাতে হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রায় অর্ধকোটি টাকাসহ আটক

বৃহস্পতিবার থেকে মেডিকেলে ভর্তি পরীক্ষার আবেদন শুরু !

আপডেট সময় : ০৩:২১:৩৮ অপরাহ্ণ, সোমবার, ২১ আগস্ট ২০১৭