বুধবার | ১১ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ভোটকেন্দ্রের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিশ্চিতে রাঙ্গামাটিতে পুলিশের ব্রিফিং Logo খুবির আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইংরেজি ডিসিপ্লিন  Logo সৈয়দ আবুল ওলা (রহ.) সৈয়দ সাহেব-এর ওফাত বার্ষিকী আজ Logo চাঁদপুরে জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ও প্রতিরোধে  অবহিতকরণ সভা Logo বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন Logo সারাদেশে ইইউ’র ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন Logo বীরগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo ডক্টর মনিরুজ্জামানকে নির্বাচিত করলে উন্নয়নের ছয়লাব হবে: হুমায়ুন কবির Logo গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা Logo খুলনা-৬ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা: কয়রায় এস এম মনিরুল হাসান বাপ্পির সমর্থনে বিশাল গণমিছিল

বাংলাদেশী কর্মকর্তার লাশ টেকনাফ সীমান্ত দিয়ে দেশে পৌছেঁছে

  • Nil Kontho
  • আপডেট সময় : ১১:২৯:৩৮ অপরাহ্ণ, রবিবার, ২০ আগস্ট ২০১৭
  • ৭৮৬ বার পড়া হয়েছে

জিয়াবুল হক , টেকনাফ: মিয়ানমারের সিটওয়ে শহরে (আকিয়াব) বাংলাদেশ ক্যনসুলেট জেনারেল অফিসে নিয়োজিত কর্মকর্তা মো. হোসাইনের (৪৫) মরদেহ গত ১৯ আগষ্ট শনিবার রাত সাড়ে ১০ টার দিকে টেকনাফ স্থল বন্দরে আনা হয়। এর আগে রাত ৯ টার দিকে বিজিবি ২ ব্যাটলিয়ানের সদর বিওপি কমান্ডার সুবেদার মো. ইব্রাহিমের নেতৃত্বে একটি প্রতিনিধি টিম মিয়ানমারের মংডু শহরে গেলে তার লাশ হস্তান্তর করে মিয়ানমার কর্তৃপক্ষ।
সুত্রে জানা যায়, নাফনদীর টেকনাফ অংশের বাংলাদেশ মিয়ানমার ট্রানজিট জেটিতে কঠোর গোপনীয়তার মধ্যে তারঁ মৃতদেহ এ্যাম্বুলেন্সে উঠিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে পাঠানোর ব্যবস্থা করেন বিজিবি ২ ব্যাটলিয়ানের সিও এসএম আরিফুল ইসলাম। পরে গ্রামের বাড়ী মুঞ্চিগঞ্জে তার মৃতদেহ নিয়ে জানাযা শেষে দাফনের ব্যবস্থা করা হবে একটি সূত্র নিশ্চিত করেন।
উক্ত কর্মকর্তা মো. হোসাইন গত ১৯ আগষ্ট শনিবার ভোর ৪ টার সময় মারা গেছেন। তিনি হার্ট অ্যার্টকে মারা গেছেন বলে জানা গেলেও  সে বিষয়ে নিশ্চিত করে কেউ কিছু বলতে পারেননি।
বিজিবি ২ ব্যটলিয়ানের উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার  জানান, মৃতদেহটি টেকনাফ সীমান্ত দিয়ে ফেরত এনে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপরদিকে, পুলিশের বিশেষ গোয়েন্দা শাখার তথ্য মতে, মো. হোসাইন মিয়ানমারের আকিয়াব শহরের বাংলাদেশ দূতাবাসের সাব অফিসে কর্মরত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভোটকেন্দ্রের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিশ্চিতে রাঙ্গামাটিতে পুলিশের ব্রিফিং

বাংলাদেশী কর্মকর্তার লাশ টেকনাফ সীমান্ত দিয়ে দেশে পৌছেঁছে

আপডেট সময় : ১১:২৯:৩৮ অপরাহ্ণ, রবিবার, ২০ আগস্ট ২০১৭