বুধবার | ১১ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ভোটকেন্দ্রের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিশ্চিতে রাঙ্গামাটিতে পুলিশের ব্রিফিং Logo খুবির আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইংরেজি ডিসিপ্লিন  Logo সৈয়দ আবুল ওলা (রহ.) সৈয়দ সাহেব-এর ওফাত বার্ষিকী আজ Logo চাঁদপুরে জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ও প্রতিরোধে  অবহিতকরণ সভা Logo বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন Logo সারাদেশে ইইউ’র ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন Logo বীরগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo ডক্টর মনিরুজ্জামানকে নির্বাচিত করলে উন্নয়নের ছয়লাব হবে: হুমায়ুন কবির Logo গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা Logo খুলনা-৬ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা: কয়রায় এস এম মনিরুল হাসান বাপ্পির সমর্থনে বিশাল গণমিছিল

ঝিনাইদহের করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা শ্রেণী কক্ষে শিক্ষার্থী নেই, ক্লাসরুমে গভীর নিদ্রায় শিক্ষক

  • Nil Kontho
  • আপডেট সময় : ১০:০৮:৩০ অপরাহ্ণ, রবিবার, ২০ আগস্ট ২০১৭
  • ৭৭১ বার পড়া হয়েছে

ঝিনাইদহ সংবাদদাতাঃ  ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের করিমপুর প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা, শ্রেণী কক্ষে শিক্ষার্থী নেই, ক্লাসরুমে গভীর নিদ্রায় শিক্ষক। শনিবার সকাল ৯ টা ৪০ মিনিটে এই প্রাথমিক বিদ্যালয়ের যে চিত্র ফুতে উঠল। এই বিদ্যালয়ের শিক্ষক ৪ জন তারা হলেন ভার প্রাপ্ত প্রধান শিক্ষক জুলেখা খাতুন, সদান্দ কুমার বিশ্বাস, নার্গিস আখতার ও নাহার জাহান। এই বিদ্যালয়ে মোট ছাত্র ছাত্রীর সংখ্যা ১০০। ঐ দিন সকালে বিদ্যালয়ের শিশু শ্রেণীতে পাওয়া গেল ৬ জন শিক্ষার্থী আর প্রথম শ্রেণীতে ২ জন বিদ্যালয়ে মোট উপস্থিত পাওয়া গেল ৮ জন শিক্ষার্থী। ৪ জন শিক্ষকের মধ্যে পাওয়া গেল ৩ জন। ২ জন এই মাত্র এসেছে অন্য জন সদান্দ কুমার বিশ্বাস চেয়ারে বসে টেবিলের উপর মাথা রেখে আরামেই ঘুমাচ্ছেন। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে উঠেই বললেন আমি ঘুমাইনি। ঝিনাইদহে অনেক স্কুল আছে অনেক শিক্ষার্থীর কিন্তু শিক্ষক কম। এখানে শিক্ষার্থী নেই তাই শিক্ষকেরা অলস সময় কাটাচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত স্কুল চালু থাকার কথা। এই প্রসঙ্গে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলেখা বলেন, এখন কৃষকের পাটের মৌসুম। তারা পাট ছাড়ানোর কারনে স্কুলে আসছে না। তাই আমারা বসে আছি আরও ছাত্রছাত্রী এসে যাবে। ১ জন শিক্ষক ছুটি নিয়েছেন বলে সে দাবী করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভোটকেন্দ্রের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিশ্চিতে রাঙ্গামাটিতে পুলিশের ব্রিফিং

ঝিনাইদহের করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা শ্রেণী কক্ষে শিক্ষার্থী নেই, ক্লাসরুমে গভীর নিদ্রায় শিক্ষক

আপডেট সময় : ১০:০৮:৩০ অপরাহ্ণ, রবিবার, ২০ আগস্ট ২০১৭