বুধবার | ১১ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ভোটকেন্দ্রের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিশ্চিতে রাঙ্গামাটিতে পুলিশের ব্রিফিং Logo খুবির আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইংরেজি ডিসিপ্লিন  Logo সৈয়দ আবুল ওলা (রহ.) সৈয়দ সাহেব-এর ওফাত বার্ষিকী আজ Logo চাঁদপুরে জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ও প্রতিরোধে  অবহিতকরণ সভা Logo বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন Logo সারাদেশে ইইউ’র ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন Logo বীরগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo ডক্টর মনিরুজ্জামানকে নির্বাচিত করলে উন্নয়নের ছয়লাব হবে: হুমায়ুন কবির Logo গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা Logo খুলনা-৬ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা: কয়রায় এস এম মনিরুল হাসান বাপ্পির সমর্থনে বিশাল গণমিছিল

কোনটি খাবেন ? জাম্বুরা নাকি মাল্টা !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:০৫:৫৪ অপরাহ্ণ, রবিবার, ২০ আগস্ট ২০১৭
  • ৮২৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জাম্বুরা ও মাল্টা দুটোই টকজাতীয় ফল, কিন্তু কোনটি খেলে বেশি ভালো—এমন প্রশ্ন হরহামেশাই শোনা যায়। মূলত সাইট্রিক অ্যাসিডসমৃদ্ধ এই ফল দুটোর কাজ কমবেশি একই রকম হলেও কিছু সূক্ষ্ম পার্থক্য থাকার কারণে দুটি ফলই কিছু কিছু ক্ষেত্রে ভিন্নভাবে কাজ করে। একই ঘরানার দুটি ভিন্ন ফলের কোনটি কেমন কাজ করবে, সেটি জানুন….

 জাম্বুরা

জাম্বুরা মূলত লো ক্যালরিসমৃদ্ধ ফল। খাবারের রুচি বাড়াতে জাম্বুরা বেশ কার্যকর। মাল্টার চেয়ে জাম্বুরায় পানির পরিমাণ বেশি হওয়ায় ত্বকের জন্য এটি বেশ ভালো কাজ করে। একই সঙ্গে যাঁরা পাকস্থলীর সমস্যায় ভুগছেন, তাঁদের জন্যও জাম্বুরা বেশ ভালো। এমনকি উচ্চরক্তচাপের রোগীর জন্যও লবণ ছাড়া জাম্বুরা ভালো। তবে যাঁদের ক্রিয়েটিনিন বেশি এবং কিডনির সমস্যায় ভুগছেন, তাঁদের জন্য এই ফল এড়িয়ে যাওয়া ভালো।

 মাল্টা

সাইট্রিক অ্যাসিডসমৃদ্ধ হলেও মাল্টাতে জাম্বুরার চেয়ে চিনির পরিমাণ বেশি। তাই যাঁদের ডায়াবেটিস আছে, তাঁদের জন্য মাল্টা এড়িয়ে যাওয়া ভালো। এটিও ত্বকের জন্য ভালো এবং উচ্চরক্তচাপের রোগীর জন্য মাল্টা খেতে কোনো মানা নেই। যাঁদের ক্রিয়েটিনিন বেশি এবং কিডনির সমস্যা আছে, তাঁদের উচিত মাল্টা না খাওয়া।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভোটকেন্দ্রের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিশ্চিতে রাঙ্গামাটিতে পুলিশের ব্রিফিং

কোনটি খাবেন ? জাম্বুরা নাকি মাল্টা !

আপডেট সময় : ০২:০৫:৫৪ অপরাহ্ণ, রবিবার, ২০ আগস্ট ২০১৭