বুধবার | ১১ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ভোটকেন্দ্রের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিশ্চিতে রাঙ্গামাটিতে পুলিশের ব্রিফিং Logo খুবির আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইংরেজি ডিসিপ্লিন  Logo সৈয়দ আবুল ওলা (রহ.) সৈয়দ সাহেব-এর ওফাত বার্ষিকী আজ Logo চাঁদপুরে জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ও প্রতিরোধে  অবহিতকরণ সভা Logo বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন Logo সারাদেশে ইইউ’র ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন Logo বীরগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo ডক্টর মনিরুজ্জামানকে নির্বাচিত করলে উন্নয়নের ছয়লাব হবে: হুমায়ুন কবির Logo গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা Logo খুলনা-৬ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা: কয়রায় এস এম মনিরুল হাসান বাপ্পির সমর্থনে বিশাল গণমিছিল

বন্যাকবলিত এলাকায় নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে মেডিকেল টিম: স্বাস্থ্যমন্ত্রী !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:১৫:৩৮ পূর্বাহ্ণ, রবিবার, ২০ আগস্ট ২০১৭
  • ৭৭৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দেশের বন্যাকবলিত এলাকায় দুর্ভোগের শিকার মানুষদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মেডিকেল টিমের সদস্যরা নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

গতকাল শনিবার দুপুরে গাজীপুরের জিরানী এলাকায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউটে চারদিনব্যাপী ফ্রি-ফ্যাকো সার্জারি অ্যান্ড আইক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নাসিম বলেন, বাংলাদেশে প্রতিবছর মাঝারি ধরনের বন্যা হয়। এবছর তুলনামূলকভাবে বন্যা একটু বেশি হয়েছে। বাংলাদেশের উত্তরাঞ্চলের সিরাজগঞ্জ, দিনাজপুর ও রংপুর অঞ্জলসহ বন্যাকবলিত এলাকাগুলোতে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একাধিক মেডিকেল টিম ইতোমধ্যে মাঠে নেমেছে এবং টিমের সদস্যরা নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন।

এর আগে, ফিতা কেটে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালের ফ্রি-ফ্যাকো সার্জারি অ্যান্ড আইক্যাম্পের উদ্বোধন করেন মোহাম্মদ নাসিম।

এসময় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচারক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক, হাসপাতালের পরিচালক ডা. রাজীব হাসান, চিফ অ্যাক্রকিউটিভ অফিসার জাইতুল বিনতে সোলায়মানসহ অন্যান্য কর্মকর্তা, চিকিৎসক, নার্সসহ রোগীরা উপিস্থিত ছিলেন। পরে মন্ত্রী ৬ষ্ঠতলা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের খোঁজ খবর নেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভোটকেন্দ্রের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিশ্চিতে রাঙ্গামাটিতে পুলিশের ব্রিফিং

বন্যাকবলিত এলাকায় নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে মেডিকেল টিম: স্বাস্থ্যমন্ত্রী !

আপডেট সময় : ১১:১৫:৩৮ পূর্বাহ্ণ, রবিবার, ২০ আগস্ট ২০১৭