রবিবার | ৮ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo আগামীর রাষ্ট্র পরিচালনায় ন্যায় ও ইনসাফের অঙ্গীকার: কয়রায় জামায়াতের জনসমাবেশ Logo হাইমচরে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের সমর্থনে বিশাল জনসভা Logo চাঁদপুর ৩ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়ার নির্বাচনী গনমিছিল Logo ফরিদগঞ্জে হাতপাখার সমর্থনে বিশাল সমাবেশ Logo প্রাথমিকে ট্যালেন্টপুল বৃত্তি পেল আব্দুল্লাহ আরিয়ান রাকিন Logo গাইবান্ধার ০৩ পলাশবাড়ী সাদুল্লাপুর নিষিদ্ধ আওয়ামী লীগ ভোটারদের ভূমিকা এমপি নির্বাচনে অনেকটাই ভাগ্য নির্ধারক হিসেবে দেখছেন নির্বাচন বিশ্লেষকরা  Logo চাঁদপুরে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা Logo সৈয়দ সাহেব-এর ইসালে সাওয়াব মাহফিল Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঈদুল আযহা উপলক্ষে লঞ্চের অগ্রিম টিকিট ২০ আগস্ট থেকে !

  • amzad khan
  • আপডেট সময় : ১০:৫৮:৪২ পূর্বাহ্ণ, শনিবার, ১৯ আগস্ট ২০১৭
  • ৭৭৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আগামীকাল ২০ আগস্ট রবিবার থেকে লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।

গত বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সদরঘাট টার্মিনাল মিলনায়তনে এক সমন্বয় সভায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০ আগস্ট সকাল ১০টা থেকে সদরঘাটের সব লঞ্চ কাউন্টারে ঈদের অগ্রিম টিকিট পাওয়া যাবে। যদি কোনো লঞ্চ তাদের কাউন্টার না খোলে কিংবা লঞ্চের টিকিট নিয়ে যাত্রীদের সঙ্গে প্রতারণা করে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে সরকার নির্ধারিত ভাড়া নেওয়ার জন্যও কঠোর নির্দেশ দেন তিনি।

তিনি আরো বলেন, যাত্রীদের সুবিধার জন্য সদরঘাট টার্মিনালে চার শতাধিক গাড়ি রাখার পার্কিং, ২১টি কন্ট্রোল রুম ও একটি বিশাল যাত্রী ছাউনি রাখা হয়েছে। এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সবসময় নিয়োজিত থাকবেন।

এসময় নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম পরিচালক জয়নাল আবদীনের সভাপতিত্বে সভায় বিভিন্ন লঞ্চ মালিক ও সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আগামীর রাষ্ট্র পরিচালনায় ন্যায় ও ইনসাফের অঙ্গীকার: কয়রায় জামায়াতের জনসমাবেশ

ঈদুল আযহা উপলক্ষে লঞ্চের অগ্রিম টিকিট ২০ আগস্ট থেকে !

আপডেট সময় : ১০:৫৮:৪২ পূর্বাহ্ণ, শনিবার, ১৯ আগস্ট ২০১৭