রবিবার | ৮ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo আগামীর রাষ্ট্র পরিচালনায় ন্যায় ও ইনসাফের অঙ্গীকার: কয়রায় জামায়াতের জনসমাবেশ Logo হাইমচরে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের সমর্থনে বিশাল জনসভা Logo চাঁদপুর ৩ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়ার নির্বাচনী গনমিছিল Logo ফরিদগঞ্জে হাতপাখার সমর্থনে বিশাল সমাবেশ Logo প্রাথমিকে ট্যালেন্টপুল বৃত্তি পেল আব্দুল্লাহ আরিয়ান রাকিন Logo গাইবান্ধার ০৩ পলাশবাড়ী সাদুল্লাপুর নিষিদ্ধ আওয়ামী লীগ ভোটারদের ভূমিকা এমপি নির্বাচনে অনেকটাই ভাগ্য নির্ধারক হিসেবে দেখছেন নির্বাচন বিশ্লেষকরা  Logo চাঁদপুরে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা Logo সৈয়দ সাহেব-এর ইসালে সাওয়াব মাহফিল Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:২৩:৩৩ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০১৭
  • ৭৮৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে গতকাল বুধবার সন্ধ্যায় বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে বন্যা পরিস্থিতিসহ দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন প্রধানমন্ত্রী।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেখ হাসিনা বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

প্রধানমন্ত্রী বঙ্গভবনে যাওয়ার কিছুক্ষণ পর আইনমন্ত্রী আনিসুল হক, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমও বঙ্গভবনে যান।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী দেশের বন্যা পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি বলেন, বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকার সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করেছে। দেশে পর্যাপ্ত খাদ্যশস্যের মজুদ রয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত জনগণের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনসহ স্থানীয় জনপ্রতিনিধিদের ইতোমধ্যে নির্দেশনা দেয়া হয়েছে।

এসময় বন্যায় মানুষের কষ্ট লাঘবে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করার পরামর্শ দেন রাষ্ট্রপতি। তিনি বলেন, ত্রাণসামগ্রী যাতে প্রকৃত ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছায় তা নিশ্চিত করতে হবে। এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আগামীর রাষ্ট্র পরিচালনায় ন্যায় ও ইনসাফের অঙ্গীকার: কয়রায় জামায়াতের জনসমাবেশ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ !

আপডেট সময় : ১১:২৩:৩৩ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০১৭