বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

ওএমএস কার্যক্রমে আটা সরবরাহকারীদের ভ্যাট মওকুফ !

  • amzad khan
  • আপডেট সময় : ০৪:৩৭:৪৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৫ আগস্ট ২০১৭
  • ৭৯০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

খোলা বাজারে (ওএমএস) সুলভমূল্য কার্যক্রমে এবার আটা সরবরাহকারী ময়দা মিলারদের পরিচালন ব্যয়ে মূল্য সংযোজন কর (ভ্যাট) অব‌্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর আগে খোলা বাজারে চাল ও আটাসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কার্যক্রমে সুলভমূল্যে বিতরণকৃত খাদ্যশস্য বিক্রিতে ডিলারদের কমিশনে ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হয়েছিল।

অভ‌্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআরের চেয়ারম‌্যান মো. নজিবুর রহমান সই করা আদেশ সূত্রে এ তথ‌্য জানা যায়।

সম্প্রতি জারি করা ওই আদেশে বলা হয়েছে, ২০১৬ সালের ২১ সেপ্টেম্বর সরকারের ওএমএস কার্যক্রমে নিয়োজিত ডিলারদের কমিশনের ওপর প্রযোজ্য ভ্যাট অব্যাহতি দেওয়া হয়। যা বর্তমানেও বলবৎ রয়েছে। যেহেতু ওএমএসসহ সুলভমূল্য কার্যক্রমে আটা সরবরাহকারী ময়দা মিলারদের কার্যক্রম একই ধরনের হলেও তাদের পরিচালন ব্যয়ের ওপর ১৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য। এর ফলে মিলারদের নিকট হতে ভ্যাট কর্তন না করার কারণে বিভিন্ন ক্ষেত্রে বাণিজ্যিক অডিট কর্তৃপক্ষ অডিট আপত্তি উত্থাপিত হয়। এ কারণে ওএমএসসহ সুলভমূল্য কার্যক্রমে আটা সরবরাহকারী ময়দা মিলারদের পরিচালন ব্যয়ের ওপর ভ্যাট কর্তনের দায় হতে অব্যাহতি প্রয়োজন বলে খাদ্য মন্ত্রণালয় থেকে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে।

ওই সুপারিশের আলোকে ১৯৯১ সালের ভ‌্যাট আইনে প্রদত্ত ক্ষমতাবলে সামাজিক নিরাপত্তা বেস্টনীর আওতায় দেশের প্রান্তিক জনগোষ্ঠীর সুবিধা বাঁধাহীন ও সুলভ করার লক্ষ‌্যে এমএসসহ কার্যক্রমে আটা সরবরাহকারী ময়দা মিলারদের পরিচালন ব্যয়ের ওপর প্রযোজ্য ১৫ শতাংশ ভ্যাট অব্যাহতি দেওয়া হলো।

খোলা বাজারে চাল, আটাসহ পণ্য বিক্রি (ওএমএস) এবং বিভিন্ন সামাজিক নিরাপত্তা কার্যক্রমে সুলভমূল্যে খাদ্যশস্য তুলনামূলক দরিদ্র মানুষের কাছে বিতরণ করতেই ভ‌্যাট অব‌্যাহতি দেওয়া হয়ে থাকে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ওএমএস কার্যক্রমে আটা সরবরাহকারীদের ভ্যাট মওকুফ !

আপডেট সময় : ০৪:৩৭:৪৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৫ আগস্ট ২০১৭