সোমবার | ৯ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা Logo জীবননগরে বাবু খানরে নেতৃত্বে এক কিলোমিটারজুড়ে বিএনপির গণমিছিল Logo বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে বিএনপির পক্ষে ভোট চাইলেন জাবি শিক্ষকরা Logo আগামীর রাষ্ট্র পরিচালনায় ন্যায় ও ইনসাফের অঙ্গীকার: কয়রায় জামায়াতের জনসমাবেশ Logo হাইমচরে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের সমর্থনে বিশাল জনসভা Logo চাঁদপুর ৩ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়ার নির্বাচনী গনমিছিল Logo ফরিদগঞ্জে হাতপাখার সমর্থনে বিশাল সমাবেশ Logo প্রাথমিকে ট্যালেন্টপুল বৃত্তি পেল আব্দুল্লাহ আরিয়ান রাকিন Logo গাইবান্ধার ০৩ পলাশবাড়ী সাদুল্লাপুর নিষিদ্ধ আওয়ামী লীগ ভোটারদের ভূমিকা এমপি নির্বাচনে অনেকটাই ভাগ্য নির্ধারক হিসেবে দেখছেন নির্বাচন বিশ্লেষকরা  Logo চাঁদপুরে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

শোক দিবসে খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালন গণতন্ত্রকে ব্যাহত করেছে: ওবায়দুল কাদের !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:২৩:৪৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৫ আগস্ট ২০১৭
  • ৭৭৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জাতীয় শোক দিবসের দিনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ভুয়া জন্মদিন পালন করে গণতন্ত্রের ধারাকে ব্যাহত করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

এসময় ওবায়দুল কাদের বলেন, উনি (খালেদা জিয়া) এ ভুয়া জন্মদিন পালন করে সংলাপের পরিবেশ নষ্ট করেছেন। গণতন্ত্রের ধারাকে ব্যাহত করেছেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, অতীতে বিএনপির কর্মকাণ্ড ও ১৫ আগস্ট ভুয়া জন্মদিন পালনের কারণে সংলাপের পরিবেশ নষ্ট হয়েছে।

তিনি বলেন, খালেদা জিয়ার পুত্র আরাফাত রহমান কোকো মারা যাওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাড়ি গিয়েছিলেন। কিন্তু তিনি দেখা করেননি। সেদিন খালেদা জিয়া দেখা করলে সংলাপের ক্ষেত্র তৈরি হতো।

বঙ্গবন্ধুর পলাতক খুনিদের প্রসঙ্গে তিনি বলেন, বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে আনার বিষয়ে আমরা সচেষ্ট রয়েছি। এ সরকারের মেয়াদে তাদের ফিরিয়ে আনার বিষয়ে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা

শোক দিবসে খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালন গণতন্ত্রকে ব্যাহত করেছে: ওবায়দুল কাদের !

আপডেট সময় : ১২:২৩:৪৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৫ আগস্ট ২০১৭