রবিবার | ৮ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo আগামীর রাষ্ট্র পরিচালনায় ন্যায় ও ইনসাফের অঙ্গীকার: কয়রায় জামায়াতের জনসমাবেশ Logo হাইমচরে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের সমর্থনে বিশাল জনসভা Logo চাঁদপুর ৩ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়ার নির্বাচনী গনমিছিল Logo ফরিদগঞ্জে হাতপাখার সমর্থনে বিশাল সমাবেশ Logo প্রাথমিকে ট্যালেন্টপুল বৃত্তি পেল আব্দুল্লাহ আরিয়ান রাকিন Logo গাইবান্ধার ০৩ পলাশবাড়ী সাদুল্লাপুর নিষিদ্ধ আওয়ামী লীগ ভোটারদের ভূমিকা এমপি নির্বাচনে অনেকটাই ভাগ্য নির্ধারক হিসেবে দেখছেন নির্বাচন বিশ্লেষকরা  Logo চাঁদপুরে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা Logo সৈয়দ সাহেব-এর ইসালে সাওয়াব মাহফিল Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

শাহজাদপুরে ব্যবসা নিয়ে দ্বন্দ্ব ছুরিকাঘাতে যুবক নিহত : এক নারী গ্রেফতার

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৬:৪৮:২২ অপরাহ্ণ, সোমবার, ১৪ আগস্ট ২০১৭
  • ৭৭০ বার পড়া হয়েছে

সিরাজঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুরের বেলতৈল ইউনিয়নে ব্যবসার ভাগ-বাটোয়ারা নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোতাহার হোসেন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত অভিযোগে সোনিয়া নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাতে উপজেলার বেলতৈল ইউনিয়নে শিবরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোতাহার হোসেন ওই গ্রামের মোক্তার হোসেনের ছেলে। গ্রেফতারকৃত সোনিয়া একই গ্রামের শাহ আলমের ছোট বোন।

শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এস.আই) ইয়ামিন স্থানীয়দের বরাত দিয়ে জানান, শিবরামপুর গ্রামের মোক্তার হোসেনের ছেলে মোন্নাফের সাথে চা দোকানের ব্যবসার ভাগ-বাটোয়ারা নিয়ে একই গ্রামের শাহ আলমের সাথে দীর্ঘদিন যাবত দ্বন্দ্ব চলে আসছিল। এরই ধাবাহিকতায় রোববার রাতে মোন্নাফের সাথে শাহ আলম তর্কবিতর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে ঘটনাটি সংঘর্ষে রূপ নেয়। উত্তপ্ত অবস্থায় মোন্নাফের ছোট ভাই মোতাহার হোসেন বাঁধা দিলে শাহ আলম পিছন পিঠে একাধিকবার ছুরিকাঘাত করলে সে গুরুতর আহত হয়। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং ঘটনার সাথে জড়িত সোনিয়াকে গ্রেফতার করে। সে এ মামলার প্রধান আসামী শাহ আলমের ছোট বোন।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহতের পিতা মোক্তার হোসেন বাদী হয়ে শাহ আলম সহ ৬জনের নাম উল্লেখ করে ও আরো ৬/৭জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আগামীর রাষ্ট্র পরিচালনায় ন্যায় ও ইনসাফের অঙ্গীকার: কয়রায় জামায়াতের জনসমাবেশ

শাহজাদপুরে ব্যবসা নিয়ে দ্বন্দ্ব ছুরিকাঘাতে যুবক নিহত : এক নারী গ্রেফতার

আপডেট সময় : ০৬:৪৮:২২ অপরাহ্ণ, সোমবার, ১৪ আগস্ট ২০১৭