বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

বাজারে আবারও সোনার দাম বাড়ছে !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:৪৫:১৫ অপরাহ্ণ, রবিবার, ১৩ আগস্ট ২০১৭
  • ৭৮৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আন্তর্জাতিক বাজারে সোনার দাম বৃদ্ধির কারণে দেশের বাজারে তা সমন্বয় করতে ভরিপ্রতি সর্বোচ্চ এক হাজার ৫১৬ টাকা পর্যন্ত দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা।

গতকাল শনিবার বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) নতুন এ দর নির্ধারণ করেছে। রবিবার থেকে নতুন এ দর কার্যকর হবে বলে জানিয়েছে সংগঠনটি।

এর আগে, গত ২৮ জুলাই সর্বশেষ সোনার দাম বাড়িয়েছিল বাজুস। ফলে মাত্র ১৫ দিনের ব্যবধানে আবারও দেশের বাজারে বাড়ানো হলো সোনার দাম।

বাজুস জানায়, নতুন দাম অনুযায়ী ভরিপ্রতি সোনার দাম সর্বনিম্ন ৫৮৪ টাকা থেকে সর্বোচ্চ এক হাজার ৫১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এর মধ্যে ভরিপ্রতি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম এক হাজার ৫১৬ টাকা বাড়ানো হয়েছে। ফলে এখন থেকে ২২ ক্যারেট সোনার দাম পড়বে প্রতিভরি ৪৮ হাজার ৬৩৮ টাকা। ২১ ক্যারেটে এক হাজার ২৮৩ টাকা বাড়িয়ে ৪৬ হাজার ৪৮১ টাকা এবং ১৮ ক্যারেট মানের সোনার দাম এক হাজার ১৭৩ টাকা বাড়ানো হয়েছে। ফলে ১৮ ক্যারেট সোনার দাম এখন ৪০ হাজার ৮২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়াও সনাতন পদ্ধতির ভরিপ্রতি সোনার দাম ৫৮৪ টাকা বাড়িয়ে ২৬ হাজার ২৪৪ টাকা এবং ভরিপ্রতি ২১ ক্যারেট রুপার (ক্যাডমিয়াম) দাম অপরিবর্তিত রেখে এক হাজার ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বাজারে আবারও সোনার দাম বাড়ছে !

আপডেট সময় : ০২:৪৫:১৫ অপরাহ্ণ, রবিবার, ১৩ আগস্ট ২০১৭