বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

ঋণ খেলাপি হওয়া একটা কালচার হয়ে গেছে: মোহাম্মদ নুরুল আমিন !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:৪১:১৫ অপরাহ্ণ, রবিবার, ১৩ আগস্ট ২০১৭
  • ৭৮৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ঋণ খেলাপি হওয়া এখন একটা কালচার হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এবিবি) এর প্রাক্তন সভাপতি ও মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল আমিন।

গত বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) অডিটরিয়ামে অ্যান ইভালুয়েশন অব দ্য পারফরমেন্স অব নিউ কমার্শিয়াল ব্যাংকস শীর্ষক এক কর্মশালায় এ মন্তব্য করেন তিনি।

মোহাম্মদ নুরুল আমিন বলেন, অনেক সময় দেখা যায় খেলাপি সঙ্গে জড়িত অনেকের নামে সংবাদ হলেও চার্জশিটের সময় তাদের নাম থাকে না। তাই ঋণ খেলাপিদের সামাজিক এবং রাজনৈতিকভাবে বয়কট করতে হবে। খেয়াল রাখতে হবে তারা যেন রাজনৈতিক নেতা হয়ে জনপ্রতিনিধি হতে না পারে।

কর্মশালার উদ্বোধন করে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী বলেন, নতুন ৯টি কমার্শিয়াল ব্যাংকের মধ্যে দুই তিনটির অবস্থা খুবই নাজুক। এদের মধ্যে এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা চলছে। এই প্রতিযোগিতার কারণে তারা পিছিয়ে পড়ছে। তবে এখনই বলার সময় আসেনি যে, নতুন এই ব্যাংকগুলোর অবস্থা খুবই দুর্বল বা ভালো।

যে দুই তিনটি ব্যাংকে বড় বিচ্যুতি দেখা দিয়েছে। এদের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক যথাযথ ব্যবস্থা নিচ্ছে। সার্বিকভাবে তাদের মনিটরিং করা হচ্ছে বলেও জানান তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ঋণ খেলাপি হওয়া একটা কালচার হয়ে গেছে: মোহাম্মদ নুরুল আমিন !

আপডেট সময় : ০২:৪১:১৫ অপরাহ্ণ, রবিবার, ১৩ আগস্ট ২০১৭