বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

বিসিআইসি ও টেলিটকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:৩৯:১৭ অপরাহ্ণ, রবিবার, ১৩ আগস্ট ২০১৭
  • ৭৮৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সার ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) সঙ্গে করপোরেট সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড (টিবিএল)।

গত বৃহস্পতিবার শিল্প মন্ত্রণালয়ে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এবং ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের উপস্থিতিতে এ সমঝোতা স্মারক স্বাক্ষর করেন বিসিআইসি সংস্থার সচিব হাসনাত আহমেদ চৌধুরী এবং টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. গোলাম কুদ্দুস।

অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, টেলিটকের প্রযুক্তিগত সহায়তায় মোবাইল ট্রাকিং সুষ্ঠু সার ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ করবে। বিসিআইসি আমদানিকৃত সার পরিবহনকালে ৭ লাখ মেট্রিক টন ইউরিয়া সার সব সময় ট্রানজিটে থাকে। এ সারের সঠিক অবস্থান তদারকির জন্য মোবাইল ট্রাকিং পদ্ধতি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

এ সময় তিনি রাষ্ট্রায়ত্ত শিল্প কারখানার উৎপাদনশীলতা বাড়াতে অন্যান্য কারখানার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য টেলিটকের প্রতি পরামর্শ দেন। এ ছাড়া টেলিটকের মোবাইল ট্রাকিং প্রযুক্তির প্রসার জঙ্গি অর্থায়ন প্রতিরোধ এবং দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় কার্যকর অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ে মোবাইল যোগাযোগ নেটওয়ার্ক সম্প্রসারণে টেলিটক ভূমিকা রেখেছে। ইতিমধ্যে ১০ লাখ মাকে টেলিটক সীম বিতরণ করে টেলিটক মাতৃ ক্ষমতায়নে উদাহরণ সৃষ্টি করেছে। ভবিষ্যতে ২০ লাখ নারীকে সীম দিয়ে টেলিটক নারী ক্ষমতায়নে বিশেষ অবদান রাখবে।

টেলিটক নেটওয়ার্ককে আরো শক্তিশালী করতে ইতিমধ্যে কয়েকটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। আগামী ২০১৮ সালের জুন এর মধ্যে জেলা পর্যায়ে টেলিটক নেটওয়ার্ক শক্তিশালী ও উন্নত হবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে শিল্পসচিব মোহাম্মদ আব্দুল্লাহ্, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব মো. আজিজুল ইসলাম, বিসিআইসির চেয়ারম্যান শাহ মো. আমিনুল হকসহ শিল্প মন্ত্রণালয় এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ করপোরেট সমঝোতা স্মারকের আওতায় টেলিটক বাংলাদেশ লিমিটেড বিসিআইসিকে হ্রাসকৃত মূল্যে ভয়েস এসএমএস, এমএমএস, মোবাইল ট্রাকিংসহ অন্যান্য প্রযুক্তিগত সেবা প্রদান করবে। এর আওতায় সমুদ্র পথে আমদানিকৃত ইউরিয়া সার মাদার ভেসেল থেকে শুরু করে ডিলার পর্যন্ত পৌঁছানোর গোটা পরিবহন কার্যক্রম ট্রাকিং করা যাবে। ফলে বিসিআইসির সার মনিটরিং কার্যক্রম জোরদার হবে।

এ ছাড়া প্রতিষ্ঠানের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা নিজেদের মধ্যে কম খরচে টেলিটক সীম ব্যবহার করে যোগাযোগের সুযোগ পাবেন। সংস্থার নিয়োগ, বদলি, পদায়ন, পদোন্নতি, দরপত্র আহ্বানসহ দাপ্তরিক কার্যক্রম ই-সেবার আওতায় আসবে। এতে করে বিসিআইসির আওতাধীন কারখানাগুলোর উৎপাদন বৃদ্ধি পাবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বিসিআইসি ও টেলিটকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর !

আপডেট সময় : ০২:৩৯:১৭ অপরাহ্ণ, রবিবার, ১৩ আগস্ট ২০১৭