শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বরিশালের ৩৫টি রুটে বাস ধর্মঘটে ভোগান্তিতে পর্যটকরা !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:০৬:০৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০১৭
  • ৭৯২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সড়কে চাঁদাবাজি ও থ্রি হুইলার বন্ধ এবং রিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা নেওয়ায় বরিশাল-পটুয়াখালীসহ বিভাগের ৪ জেলার ৩৫টি রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে।

আজ বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুরু হওয়া এই ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছেন কুয়াকাটাগামী শত শত পর্যটক।

ঢাকা থেকে কুয়াকাটায় বেড়াতে আসা একাধিক পর্যটক জানান, লঞ্চ থেকে নেমে তারা দেখেন বাস চলাচল বন্ধ। এখন কি করবেন ভেবে পাচ্ছেন না। তারা এখন চরম ভোগান্তির মধ্যে পড়েছেন বলে জানান।

এর আগে, বুধবার বিকেলে বরিশাল বিভাগীয় বাস মালিক ও শ্রমিক সমিতির সমন্বয় পরিষদের বৈঠকে এ ধর্মঘটের বিষয়ে সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে মালিক ও শ্রমিক নেতাদের উপস্থিতিতে এ সিদ্ধান্তের কথা জানান রূপাতলী বাস মালিক সমিতির সম্পাদক কাওসার হোসেন শিপন।

তিনি বলেন, মঙ্গলবার সকালে আঞ্চলিক মহাসড়কে অবৈধ থ্রি হুইলার যান চলাচল বন্ধ ও চাঁদাবাজির প্রতিবাদ করতে গেলে বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম খোকনসহ ৫ শ্রমিককে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় বন্দর থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানায় বলে তিনি অভিযোগ করেন।

কাওসার হোসেন শিপন আরও বলেন, এ হামলার ঘটনার বিচার এবং আঞ্চলিক মহাসড়ক থেকে চাঁদাবাজি ও সকল প্রকার অবৈধ থ্রি হুইলার যান চলাচল বন্ধ করা না পর্যন্ত বৃহস্পতিবার সকাল থেকে বরিশাল, পটুয়াখালী, বরগুনা ও ঝালকাঠিতে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট চলবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বরিশালের ৩৫টি রুটে বাস ধর্মঘটে ভোগান্তিতে পর্যটকরা !

আপডেট সময় : ০৬:০৬:০৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০১৭