রবিবার | ৮ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo আগামীর রাষ্ট্র পরিচালনায় ন্যায় ও ইনসাফের অঙ্গীকার: কয়রায় জামায়াতের জনসমাবেশ Logo হাইমচরে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের সমর্থনে বিশাল জনসভা Logo চাঁদপুর ৩ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়ার নির্বাচনী গনমিছিল Logo ফরিদগঞ্জে হাতপাখার সমর্থনে বিশাল সমাবেশ Logo প্রাথমিকে ট্যালেন্টপুল বৃত্তি পেল আব্দুল্লাহ আরিয়ান রাকিন Logo গাইবান্ধার ০৩ পলাশবাড়ী সাদুল্লাপুর নিষিদ্ধ আওয়ামী লীগ ভোটারদের ভূমিকা এমপি নির্বাচনে অনেকটাই ভাগ্য নির্ধারক হিসেবে দেখছেন নির্বাচন বিশ্লেষকরা  Logo চাঁদপুরে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা Logo সৈয়দ সাহেব-এর ইসালে সাওয়াব মাহফিল Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

জঙ্গিমুক্ত দেশ চাইলে আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে ভোট দিন: মোহাম্মদ নাসিম !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:১৮:৪১ অপরাহ্ণ, বুধবার, ৯ আগস্ট ২০১৭
  • ৭৭৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জঙ্গিমুক্ত ও ৭১এর ঘাতকমুক্ত বাংলাদেশ চাইলে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আবারও ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এই আলোচনা সভার আয়োজন করে।  নাসিম বলেন, জনগণ যদি আগামীতে ভুল করে তাহলে এই দেশ জঙ্গি, সন্ত্রাসী ও ৭১এর ঘাতকদের হাতে চলে যাবে। দেশ অন্ধকারের পথে চলে যাবে। তাই জনগণকে ভুল করা যাবে না।

মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে সভায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সবুর, দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ বক্তব্য রাখেন।

আগামী নির্বাচনে দেশের জনগণ ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও বিজয়ী করবে এমন আশা প্রকাশ করে মোহাম্মদ নাসিম বলেন, এদেশের মানুষ আর ভুল করবে না। কারণ তারা জানে বিএনপি-জামাত জোট সরকার ক্ষমতায় এলে এদেশে আবার জঙ্গি উত্থান হবে। ৭১এর পরাজিত শক্তি আবারও জাতীয় পতাকাকে কলঙ্কিত করবে। দেশ অন্ধকারের দিকে চলে যাবে। তাই দেশের মানুষ আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগকে ভোট দিয়ে বিজয়ী করবে।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাতীয় যাদুঘর মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

স্বাচিপ সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলানের সভাপতিত্বে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, স্বাচিপের মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ প্রমুখ বক্তব্য রাখেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আগামীর রাষ্ট্র পরিচালনায় ন্যায় ও ইনসাফের অঙ্গীকার: কয়রায় জামায়াতের জনসমাবেশ

জঙ্গিমুক্ত দেশ চাইলে আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে ভোট দিন: মোহাম্মদ নাসিম !

আপডেট সময় : ০১:১৮:৪১ অপরাহ্ণ, বুধবার, ৯ আগস্ট ২০১৭