শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

সিলেটে নদী থেকে যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৪২:৩১ অপরাহ্ণ, বুধবার, ৯ আগস্ট ২০১৭
  • ৭৮৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সিলেটের জৈন্তাপুর উপজেলার কলসী নদী থেকে এক যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে জামাল হোসেন (২৮) নামক ওই যুবকের লাশটি উদ্ধার করা হয়।

জামাল উপজেলার বিরাইমারা (গড়েরপার) গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে। তিনি এক সন্তানের জনক।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গত শনিবার থেকে নিখোঁজ ছিলেন জামাল হোসেন। এ বিষয়ে জৈন্তাপুর থানায় তার পরিবারের পক্ষ থেকে জিডিও করা হয়েছিল। মঙ্গলবার জৈন্তাপুরের কলসী নদীতে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

জৈন্তাপুর থানার ওসি ময়নুল জাকির বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে আমরা ধারণা করছি। পুলিশ তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিলেটে নদী থেকে যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার !

আপডেট সময় : ১২:৪২:৩১ অপরাহ্ণ, বুধবার, ৯ আগস্ট ২০১৭