শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বরিশালে জামায়াতের নায়েবে আমীর ও সেক্রেটারীসহ ৩ জন গ্রেফতার !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:১৫:৪৮ অপরাহ্ণ, রবিবার, ৬ আগস্ট ২০১৭
  • ৭৯০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বরিশাল মহানগর জামায়াতের নায়েবে আমীর, সেক্রেটারী এবং রোকন সদস্য সহ ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার দুপুরে নগরীর বাংলাবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করেন একটি রাষ্ট্রদ্রোহ মামলার তদন্ত কর্মকতা কোতোয়ালী মডেল থানার এসআই আব্দুল কুদ্দুস।

গ্রেফতারকৃতরা হলেন, মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর বজলুর রহমান বাচ্চু, সেক্রেটারী জহির উদ্দিন মু. বাবর এবং রোকন (সদস্য) সাইদুর রহমান কাঞ্চন। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

নগরীর কোতয়ালী মডেল থানার ওসি শাহ্ মো. আওলাদ হোসেন জানান, ২০১৬ সালে ২৫ আগস্ট গ্রেফতারকৃত ৩ আসামী সহ ২৫জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরো ২৫-৩০জনকে আসামি করে কোতোয়ালী মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করে কোতয়ালী মডেল থানা পুলিশ।

মামলা দায়েরের পর থেকে এজাহারনামীয় এই ৩জন সহ অন্যান্য আসামিরা পলাতক ছিলো। রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করার কথা জানিয়েছেন ওসি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বরিশালে জামায়াতের নায়েবে আমীর ও সেক্রেটারীসহ ৩ জন গ্রেফতার !

আপডেট সময় : ০৬:১৫:৪৮ অপরাহ্ণ, রবিবার, ৬ আগস্ট ২০১৭