বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

ফিলিপাইনে মামলা থাকায় রিজার্ভ চুরির প্রতিবেদন প্রকাশ করা যাচ্ছে না: অর্থমন্ত্রী !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:২৯:৫৩ পূর্বাহ্ণ, রবিবার, ৬ আগস্ট ২০১৭
  • ৭৯০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনে মামলা থাকার কারণে তদন্ত প্রতিবেদন প্রকাশ করা যাচ্ছে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। একই সাথে পানামা পেপারসে নাম আসা বাংলাদেশিদের ব্যাপারে দুদক তদন্ত করছে বলেও জানান মন্ত্রী।

গতকাল শনিবার সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, ফিলিপাইনে মামলা থাকায় রিজার্ভ চুরির ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে না। তবে যেসব বাংলাদেশির নাম এসেছে তারা জড়িত থাকার চেয়ে দায়িত্বে অবহেলার জন্যই বেশি দায়ী বলে মনে করেন তিনি।

এর আগে অর্থমন্ত্রী সিলেট সিটি কর্পোরেশন আয়োজিত এক সেমিনারে বলেন, সিলেট সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার জন্য পদক্ষেপ নেওয়া জরুরি। এজন্য সরকারের পাশাপাশি জনগণকেও আরও সচেতন হতে হবে।

অনুষ্ঠানে বিশেষজ্ঞরা বর্জ্য ব্যবস্থাপনার উপর মতামত ও কর্মপন্থা উপস্থাপন করেন। সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্ঠা অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আলমগীর, জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. একে আবদুল মোমেন প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ফিলিপাইনে মামলা থাকায় রিজার্ভ চুরির প্রতিবেদন প্রকাশ করা যাচ্ছে না: অর্থমন্ত্রী !

আপডেট সময় : ১১:২৯:৫৩ পূর্বাহ্ণ, রবিবার, ৬ আগস্ট ২০১৭