শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

রাজধানীতে চার প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:০৭:২৫ অপরাহ্ণ, বুধবার, ২ আগস্ট ২০১৭
  • ৭৮২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজধানীতে চারটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৫) ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এপিবিএন-৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান রুবেল এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার এ অভিযান পরিচালনা করেন। গতকাল এপিবিএন-৫ এর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এপিবিএন-৫ এর অপারেশন্স অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান রুবেল জানান, গতকাল বনানীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী করে ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে খাবার বিক্রয় করায় আততীন রেষ্টুরেন্ট এর ব্যবস্থাপক মোঃ এহতেশামকে ৫০ হাজার টাকা জরিমানা, মিলন চাইনিজ রেষ্টুরেন্ট এর ভিতরে মাদক সেবনের বিজ্ঞাপন দিয়ে প্রচারণা করায় ব্যবস্থাপক আলাউদ্দিনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও গুলশানে গ্রান্ড ওরিয়েন্টাল হসপিটাল লিঃ এ অপরিচ্ছন্ন পরিবেশে প্রতিষ্ঠান পরিচালনা করায় ব্যবস্থাপক আসিফ আহম্মদকে ৫০ হাজার টাকা জরিমানা এবং এমকে ইলেকট্রনিক্স এ অবৈধভাবে ফুটপাতের মালামাল রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় ব্যবস্থাপক কামরুজ্জামানকে ২৫ হাজার টাকা জরিমানা করা জরিমানা করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার।
মোঃ সাইদুর রহমান রুবেল আরো জানান, ঢাকা মহানগর এলাকায় এপিবিএন-৫ এর ভেজাল বিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজধানীতে চার প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা !

আপডেট সময় : ০১:০৭:২৫ অপরাহ্ণ, বুধবার, ২ আগস্ট ২০১৭