সোমবার | ৩০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

৫ জানুয়ারি দেশব্যাপী বিএনপির কালো পতাকা মিছিল !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:১২:২৮ পূর্বাহ্ণ, শনিবার, ৩১ ডিসেম্বর ২০১৬
  • ৮৬৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আগামী ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে সারাদেশে কালো পতাকা মিছিল ও ব্যাজ ধারণ করবে বিএনপি। গতকাল বিকেলে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মসূচির ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এসময় ঘোষিত এই কর্মসূচি দেশব্যাপী পালন করতে নেতা-কর্মীদের আহ্বান জানিয়ে রিজভী বলেন, এ দিন দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করা হবে।

একইসঙ্গে ৭ জানুয়ারি (শনিবার) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের কথাও পুনব্যক্ত করেন বিএনপির এ নেতা।

বিএনপিকে ৫ জানুয়ারি রাস্তায় নামতে দেয়া হবে না -আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফের এমন বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ‘৫ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে তারা যে ক্ষমতায় এসেছে তা আবারও জনগণের কাছে স্পষ্ট হয়ে গেছে। হানিফের এমন বক্তব্য গণতন্ত্র হত্যার দৃষ্টান্ত। ‘

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

৫ জানুয়ারি দেশব্যাপী বিএনপির কালো পতাকা মিছিল !

আপডেট সময় : ১১:১২:২৮ পূর্বাহ্ণ, শনিবার, ৩১ ডিসেম্বর ২০১৬