বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

কাঁচাবাজারে বন্যার প্রভাব !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৩১:৫৯ অপরাহ্ণ, শনিবার, ২৯ জুলাই ২০১৭
  • ৭৮৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সারা দেশে অতি বৃষ্টির প্রভাব পড়েছে কাঁচাবাজারে। গত সপ্তাহের তুলনায় প্রায় সব ধরনের সবজির দাম ৮ থেকে ১০ টাকা বেড়েছে।

গতকাল শুক্রবার রাজধানীর নিউমার্কেট, জিগাতলা, হাতিরপুলসহ কয়েকটি বাজারে খোঁজ নিয়ে সবজির দামের এ চিত্র পাওয়া গেছে।

চলতি সপ্তাহে লাগাতার বৃষ্টির কারণে দেশের অধিকাংশ এলাকা এখনো পানির নিচে। তাই ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ব্যবসায়ীরা বলছেন দাম বাড়ার মূল কারণ এটাই।

গত সপ্তাহের তুলনায় প্রতি কেজি বেগুন ১০ টাকা বেড়ে বিক্রি হয়েছে ৬০ টাকা, শসা ৫০ টাকা, ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

করলা প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকা, ঢেঁড়স ৫ টাকা বেড়ে ৪০ টাকা, ঝিঙা ৫০ টাকা, পটল ৫০ টাকা, পেঁপে ৪০ টাকা, কচুর লতি ১০ টাকা বেড়ে ৬০ টাকা, টমেটো ১৬০ টাকা, কাঁচামরিচ দাম ১৬০ টাকা, লাউ প্রতি পিস ৫০ টাকা, মিষ্টি কুমড়া প্রতিটি ৬০ থেকে ৭০ টাকা, গাজর ৬০, কাঁকরোল ৫০ টাকা, পুঁইশাক প্রতি আটি ২০ টাকা, লালশাক ১০ টাকা ও লেবুর হালি বিক্রি হচ্ছে ৩০ টাকা, ধনে পাতা আটি ১০ থেকে ১৫ টাকা।

এ ছাড়া বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার বিক্রি হচ্ছে ১০৬ টাকা এবং খোলা সয়াবিন তেল কেজি প্রতি ৯৫ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে আগের দামেই বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৫৫ টাকা, দেশি মুরগি ৩০০ থেকে ৪০০ টাকা পিস। লেয়ার মুরগি ২৪০ টাকা ও পাকিস্তানি লাল মুরগি আকারভেদে ২০০ থেকে ২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

কাঁচাবাজারে বন্যার প্রভাব !

আপডেট সময় : ১২:৩১:৫৯ অপরাহ্ণ, শনিবার, ২৯ জুলাই ২০১৭