শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় সংসদ ভবন এলাকাও জলাবদ্ধ !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:১৬:৩৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭
  • ৭৮৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

টানা বৃষ্টিতে বিশ্বের দৃষ্টিনন্দন স্থাপত্যকীর্তি রাজধানীর জাতীয় সংসদ ভবনও এলাকাও জলমগ্ন হয়ে পড়েছিল। সংসদ ভবনের সামনের মানিক মিয়া অ্যাভিনিউ, সংসদ ভবনের দক্ষিণ গেট হয়ে প্রবেশ পথ পুরোটাই ছিল হাঁটু জলে জলমগ্ন। পূর্বদিকের মনিপুরী রাস্তা ও আসাদ গেট এলাকার পশ্চিম গেট এলাকার প্রবেশপথও ছিল জলে ঢাকা। এমপি হোস্টেলে বা ন্যাম ফ্ল্যাট এলাকায়ও ছিল থৈ থৈ পানি।

সংসদ এলাকায় এমন পানি জমা নিয়ে সংসদের চীফ হুইপ আ স ম ফিরোজ বলেন, অতি বৃষ্টির কারণে ড্রেনেজ ব্যবস্থা উপচে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আগামীতে যাতে এ জলাবদ্ধতার সৃষ্টি না হয় সেজন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে।

সরেজমিনে দেখা যায়,  জলমগ্ন সংসদ এলাকায় ছুটাছুটি করছে এমপিদেও বিলাস বহুল ল্যান্ডক্রুজার, প্যারাডো ও পাজেরো গাড়ি। ড্রাইভারদেরও সাথে কথা বলে জানা যায়, বৃষ্টির জলে গাড়ি ধুয়ে নিতে বার বার একই রাস্তা গাড়ি চালাচ্ছেন তারা।

সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কাজী কেরামত আলী বৈঠক শেষ করে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তিনি সাংবাদিকদের বলেন, ঢাকায় এমন বৃষ্টি খুব কমই হয়। এ বৃষ্টিতে সাধারণ মানুষের অনেক অসুবিধা হয়। প্রাণহানি ঘটে, ফসলের ক্ষতি হয়। তবুও আমরা অনেকে বৃষ্টি ও এর পানি ভালোবাসি। কারণ এটি আল্লাহর অশেষ নেয়ামত।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জাতীয় সংসদ ভবন এলাকাও জলাবদ্ধ !

আপডেট সময় : ০৫:১৬:৩৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭