শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রাম শহর নয়, এ যেন সাগরে বাস করছি: নগরবাসি

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:৩২:৩৭ অপরাহ্ণ, সোমবার, ২৪ জুলাই ২০১৭
  • ৭৮৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

গত কয়েকদিনের টানা বর্ষণ যেন চট্টগ্রামবাসীর জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। শনিবার থেকে শুরু হওয়া টানা বর্ষণে নগরীর অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে গেছে। এতে চরম বিপাকে পড়েছেন নগরবাসী। থমকে দাঁড়িয়েছে জনজীবন। বেশি বিপদে পড়েছেন সাধারণ মানুষ। আর পানিবন্দী মানুষের মধ্যে বিরাজ করছে চাপা ক্ষোভ।

নগরীর আগ্রাবাদ এলাকায় সোমবার বিকেলে সরেজমিনে দেখতে গেলে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, নগরীতে বিভিন্ন উন্নয়নমূলক সংস্থা থাকলেও আমাদের দুর্ভোগ দেখার কেউ নেই। চট্টগ্রাম শহর নয়, এ যেন সাগরে বাস করছি।

নগরীর অধিকাংশ সড়কের পাশে সিটি কর্পোরেশনের ড্রেনসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার কাজ চলায় খোঁড়া গর্তে পানি জমে সড়কের সঙ্গে সমান হয়ে গেছে। এসব গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকে। সড়কে বিরাজ করছে সীমাহীন যানজট। নিত্য যানজটের কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রাম শহর নয়, এ যেন সাগরে বাস করছি: নগরবাসি

আপডেট সময় : ০৭:৩২:৩৭ অপরাহ্ণ, সোমবার, ২৪ জুলাই ২০১৭