শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন Logo চাঁদপুরে গনি-আয়েশা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা Logo মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জনের মৃত্যু Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজধানীতে ২১ হাজার পিস ইয়াবাসহ আটক ৩ !

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:১৯:২৯ অপরাহ্ণ, সোমবার, ২৪ জুলাই ২০১৭
  • ৭৮৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজধানীতে দুটি পৃথক অভিযানে ২১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এরা হলেন, মুনা আক্তার ইতি (৩০), রিয়াদ (২০) ও রানী বেগম (৪১)। রবিবার রাতে তাদের আটক করা হয়। ইয়াবা ছাড়াও তাদের কাছ থেকে ৩০ হাজার টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়।

ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা বিভাগীয় গোয়েন্দা শাখার উপ-পরিচালক মো. মামুন, সুপার মো. ফজলুল হক খান ও পরিদর্শক মো. মনিরসহ একটি দল অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করে।

খিলগাঁও থানার সিপাহীবাগ এলাকার যুব কল্যাণ সংসদের দক্ষিণ পাশের ৩/২/১-এর পাঁচতলা ভবনের ৩য় তলায় অভিযান চালানো হয়। ওই বাসা থেকে পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির ৩০ হাজার টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়। এ সময় মুনা আক্তার ইতি ও তার সহযোগী রিয়াদকে আটক করা হয়।

এছাড়া, ওয়ারীর ২৭ ভজহরি স্ট্রীটের পাঁচতলা ভবনের ৪র্থ তলায় অভিযান চালানো হয়। ওই বাসা থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় মাদক ব্যবসায়ী রানী বেগমকে আটক করা হয়।

অভিযানে অংশ নেয়া গোয়েন্দা সুপার মো. ফজলুল হক খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রানী বেগম জানিয়েছে, কক্সবাজারের টেকনাফ থেকে রানী বেগম নিজে ইয়াবা বহন করে ঢাকা নিয়ে আসে। এরপর সে ইয়াবাগুলো রাজধানীর বিভিন্নস্থানে বিক্রি করে। আকটদের বিরুদ্ধে রাজধানীর খিলগাঁও ও ওয়ারীতে পৃথক দুটি মামলা করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

রাজধানীতে ২১ হাজার পিস ইয়াবাসহ আটক ৩ !

আপডেট সময় : ০৭:১৯:২৯ অপরাহ্ণ, সোমবার, ২৪ জুলাই ২০১৭