বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে বহিষ্কারের দাবিতে টরন্টোতে মানববন্ধন !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:২৪:৫৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭
  • ৮১৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে কানাডা থেকে বহিষ্কারের দাবিতে টরন্টোর বাঙালী অধ্যূষিত ডেনফোর্থে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এর আগে এই খুনিকে কানাডা থেকে বের করে দেওয়ার দাবির সমর্থনে নাগরিকদের কাছ থেকে স্বাক্ষর সংগ্রহ করা হয়।

রবিবার বিকাল ৪টা থেকে কানাডা আওয়ামী লীগ, অন্টারিও আওয়ামী লীগ, সিটি আওয়ামী লীগ, বঙ্গবন্ধু পরিষদ এবং আওয়ামী লীগ অব কানাডার নেতৃবৃন্দ ডেনফোর্থ এলাকায় স্বাক্ষর সংগ্রহ করেন। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি স্বতঃস্ফূর্তভাবে কানাডা থেকে খুনিকে বহিষ্কারের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে স্বাক্ষর করেন। আয়োজকরা জানান, গণস্বাক্ষর সম্বলিত দাবিনামা বাঙালি অধ্যূষিত এলাকার এমপির মাধ্যমে কানাডা সরকারের কাছে পাঠানো হবে।

পরে সন্ধ্যায় খুনি নূর চৌধুরীকে বহিষ্কারের দাবিতে বিভিন্ন শ্লোগান সম্বলিত ফেস্টুন নিয়ে মানববন্ধন করা হয়। আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও শহরের সাংস্কৃতিক কর্মীসহ প্রগতিশীল প্রবাসী বাংলাদেশিরা এই মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারী আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন জসিম উদ্দিন চৌধুরী, আলী আকবর, মোস্তফা কামাল, জামাল উদ্দিন, হৃষিকেশ সরকার, গোলাম সরওয়ার, তুতিউর রহমান, ফারুক হোসেন খান, ফায়জুল করিম, আবদুল কাদির মিলু, মুজাহিদুল ইসলাম, ইমরুল ইসলাম, বেলাল সামসুল, মাহবুব চৌধুরী, কানতি মাহমুদ,  দেলোয়ার হোসেন, হেলাল উদ্দিন, ফারহানা শান্তা, মনির হোসেন, সাবু শাহ, নিরু চাকলাদার, ফারহানা খান, আবদুল হাই সুমন, ডাক্তার আরিফ শক্তি দেব, শংকর দেব, রিংকু সোম, মোহাম্মদ হাসান, খান মোহাম্মদ, ফখরুল ইসলাম চৌধুরী মিলন প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে বহিষ্কারের দাবিতে টরন্টোতে মানববন্ধন !

আপডেট সময় : ১২:২৪:৫৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭