শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

চিকুনগুনিয়া আক্রান্তদের বিনামূল্যে ওষুধসহ চিকিৎসা সেবা দেবে ডিএসসিসি !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৪৩:১২ অপরাহ্ণ, সোমবার, ১৭ জুলাই ২০১৭
  • ৭৯৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

চিকুনগুনিয়া আক্রান্তদের বিনামূল্যে ওষুধসহ চিকিৎসা সেবা দেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

ডিএসসিসি অঞ্চল-১ এর ৭টি ওয়ার্ডে একযোগে ফগিং কার্যক্রম ‘মিশন ধানমন্ডি’ উদ্বোধনকালে মেয়র মোহাম্মদ সাঈদ খোকন গতকাল এ ঘোষণা দেন।

তিনি বলেন, চিকুনগুনিয়া আক্রান্ত রোগীদের সিটি কর্পোরেশনের ৩টি হাসপাতালসহ ২৮টি স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হবে। এসময় তিনি চিকুনগুনিয়া নিয়ে রাজনীতি না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

দ্রুততম সময়ের মধ্যে চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে আসবে উল্লেখ করে মেয়র বলেন, সিটি কর্পোরেশন সর্বাত্মকভাবে চিকুনগুনিয়া প্রতিরোধে মাঠে নেমেছে। এটি নির্মূল না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে।

মেয়র জানান, নগরীর প্রতি ওয়ার্ডে ৪০জন করে মশক নিধন কর্মী অঞ্চল-১ এর অলি গলিসহ সমগ্র এলাকায় মশক নিধন কার্যক্রম চালাবে। আগামী ১৮ জুলাই প্রতিটি ওয়ার্ডে নাগরিকদের নিয়ে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন স্বপন, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলালসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

চিকুনগুনিয়া আক্রান্তদের বিনামূল্যে ওষুধসহ চিকিৎসা সেবা দেবে ডিএসসিসি !

আপডেট সময় : ১২:৪৩:১২ অপরাহ্ণ, সোমবার, ১৭ জুলাই ২০১৭