মঙ্গলবার | ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

মালয়েশিয়া ইমিগ্রেশনের নতুন ছক ‘আদুয়ান পিটা’ !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:৫৪:৫২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭
  • ৮১৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের গ্রেফতার করে নিজ নিজ দেশে ফেরত পাঠাতে ইমিগ্রেশন পুলিশ ছক তৈরি করেছে বলে জানা গেছে। ওই ছকের ৩ নম্বর ধাপে গিয়ে তারা দেশব্যাপী ধরপাকড় অভিযান পরিচালনা করছে। পরবর্তী ধাপে আটকদের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করে ফৌজদারি মামলায় আদালতে সোপর্দ করা হবে। বিচারে জেল অথবা জরিমানা নির্ধারণ ও পালনের পরই তাদের দেশে ফেরত পাঠানো হবে।

মালয়েশিয়ার ইমিগ্রেশন এই ছকের নাম দিয়েছে ‘ফরেইনার উইথআউট ভিসা’ (মালয় ভাষায় আদুয়ান পিটা)। আটক অন্যান্য দেশের কর্তৃপক্ষ তাদের শ্রমিকদের ব্যাপারে যথেষ্ট তৎপর হলেও বুধবার রাত পর্যন্ত মালয়েশিয়ান কর্তৃপক্ষের সাথে বাংলাদেশের পক্ষে কোনো আলোচনার তথ্য পাওয়া যায়নি। তবে মালয়েশিয়া হাইকমিশনের এক কর্মকর্তা জানিয়েছেন, ১৭ জুলাই অবৈধ অভিবাসীদের ধরপাকড়ের বিষয়টি নিয়ে ইমিগ্রেশনের সাথে হাইকমিশনের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।

মালয়েশিয়া ইমিগ্রেশনের তৈরি করা ছক পর্যালোচনা করে দেখা যায়, দেশটিতে থাকা অবৈধ অভিবাসীদের গ্রেফতার করে উচ্ছেদ করা পর্যন্ত ফর্মুলাকে তারা মোট আট ভাগে ভাগ করেছে। কর্মীর বিরুদ্ধে অভিযোগ, গোপনীয় তথ্য সংগ্রহ করা থেকে শুরু করে গ্রেফতার এবং সর্বশেষ যার যার দেশে ফেরত পাঠানো হবে এ ফর্মুলায়।

এক নম্বরে রয়েছে আদুয়ান (অভিযোগ), ২. রিসিকান (গোপনীয় তথ্য সংগ্রহ), ৩ অপারেসি (ধরপাকড়), ৪. সিয়াসাটান (তদন্ত), ৫. পেনডাকওয়ান (প্রসিকিউশন) ৬. কমপাউন ( জরিমানা), ৬ (২) পিনজারা (জেল) এবং ৭ নম্বরে পেনগুসিরান (উচ্ছেদ বা দেশে ফেরত)। এই ছক তৈরি করে ইমিগ্রেশনের পক্ষ থেকে অবৈধ অভিবাসীদের ধরিয়ে দিতে বেশ কিছু ফোন ও ই-মেইল নম্বর দেয়া রয়েছে।

এ ব্যাপারে মালয়েশিয়ায় অবস্থানকারী একাধিক ব্যবসায়ী গতকাল ক্ষোভ প্রকাশ করে বলেন, হাইকমিশনের লেবার কাউন্সিল বিভাগের অদক্ষতার কারণে অবৈধ শ্রমিকরা বৈধ হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। তারা যদি সত্যিকারের ‘ক্যাম্পেইন’ করতেন তাহলে আরো অনেক অবৈধ বাংলাদেশী বৈধ হতে পারত।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

 পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য

মালয়েশিয়া ইমিগ্রেশনের নতুন ছক ‘আদুয়ান পিটা’ !

আপডেট সময় : ০৬:৫৪:৫২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭