বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বনানীতে ধর্ষণের শিকার তরুণীর নমুনা সংগ্রহ !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:২১:১২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০১৭
  • ৭৭৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বনানীতে জন্মদিনের অনুষ্ঠানের দাওয়াতে বাসায় গিয়ে ধর্ষণের শিকার হওয়া তরুণীর শরীরের বিভিন্ন নমুনা সংগ্রহের পর তা পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড তার ফরেসিক পরীক্ষা করেন। পরে দুইটার দিকে পরীক্ষা সম্পন্ন হওয়ার বিষয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ।

বোর্ডের অন্য সদস্যরা হলেন ডা. প্রদীপ বিশ্বাস, ডা. মমতাজ আরা, ডা. রেজোয়ানা শারমিন ও ডা. কবির সোহেল।

এদিকে, ধর্ষণের ঘটনার ৪৮ ঘণ্টা অতিক্রম না হওয়ায় পজিটিভ ফলের প্রত্যাশা করছেন  চিকিৎসকরা। এক প্রশ্নের জবাবে সোহেল মাহমুদ বলেন, এ ধরণের ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে পরীক্ষা-নিরীক্ষা করা সম্ভব হলে সাধারণ ভালো ফল পাওয়া যায়।

এর আগে, গত মঙ্গলবার রাতে ইভান বনানী ২ নম্বর সড়কে নিজের বাসায় ডেকে নিয়ে ইভান (২৮) নামের এক ব্যাবসায়ীর পুত্র তাকে ধর্ষণ করে বলে গতকাল বুধবার দুপুরে বনানী থানায় দায়ের করা মামলায় উল্লেখ করেন তরুণী। ফলে ঘটনার ৪৮ ঘণ্টা এখনও পার হয়নি।

মামলার ব্যাপারে এজাহারের উদ্ধৃতি দিয়ে বনানী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মতিন বলেন, ইভান তার ওই বান্ধবীকে জন্মদিনের দাওয়াত দিয়ে নিজ বাসায় নিয়ে আসে। সে তার মায়ের সঙ্গেও পরিচয় করিয়ে দেওয়ার কথা বলেছিল। কিন্তু ওই তরুণী সন্ধ্যার পর বাসায় এসে দেখে কেউ নেই।

তিনি আরও বলেন, এরপর তাকে আটকে গভীর রাত পর্যন্ত ধর্ষণ করে এবং রাত ৩টার দিকে বাসা থেকে বের করে দেয়। এসময় ইভান তার মোবাইল ফোনটিও রেখে দেয় বলে ওই তরুণী জানান। পরে স্বজনদের পরামর্শে মামলা করেন তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বনানীতে ধর্ষণের শিকার তরুণীর নমুনা সংগ্রহ !

আপডেট সময় : ০৬:২১:১২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০১৭